পদ্মাসেতুতে রেলসেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের আশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ সরকার
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পদ্মা সেতুর উপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন। আর ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। বর্তমানের চেয়ে দূরত্ব কমবে কমপক্ষে ১০০ কিলোমিটার পথ। এ লক্ষ্য দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ জোরেশোরে মাঠে নেমেছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতুর উপর সম্পূর্ণ আলাদা রেলসেতু নির্মাণের মাধ্যমেই দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের আশা পূরণে সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে ঢাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের যশোর পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হচ্ছে। আর এ রেলপথটি সম্পন্ন হলে ঢাকা থেকে যশোর পর্যন্ত দূরত্ব হবে মাত্র ১৬৬.৩৩ কিলোমিটার। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প-১ (ঢাকা-মাওয়া-ভাঙ্গা-৮২.৩১ কি.মি.) এবং প্রকল্প-২ (ভাঙ্গা-নড়াইল-যশোর-৮৪.০১ কি.মি.) ২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে দক্ষিণাঞ্চলের মানুষকে ঢাকায় আসতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ১০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। এ পথটি চালু হলে দূরত্ব ও সময় অনেক কমবে। এছাড়া পদ্মা সেতু তৈরির পর সকল স্টেশনে ট্রেন থামার পর সর্বমোট আড়াই ঘণ্টায় ঢাকা থেকে যশোর যাওয়া সম্ভব হবে। এজন্য দুটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতুর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল সংযোগ স্থাপনে পাটুরিয়া-ফরিদপুর-পুকুরিয়া-ভাঙ্গা ৬০ কিলোমিটার রেলপথ এরই মধ্যে সংস্কার করা হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে রেল যোগাযোগে ঢাকার সাথে দেশের দক্ষিণাঞ্চলের অভুত উন্নতি সাধিত হবে বলে আশা করা যায়।

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন