ঈদে সড়ক, রেল আর নৌপথে মানুষের যাত্রা ভোগান্তিহীন আর নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ সরকারের
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদে সড়ক, রেল আর নৌপথে মানুষের যাত্রা ভোগান্তিহীন আর নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারো নানারকম প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। সাধারণ মানুষের আশঙ্কা সড়কপথে ভয়াবহ যানজট, নৌপথে দুর্ঘটনা আর ট্রেনের জন্য সীমাহীন অপেক্ষায় এবারো যেন ঈদযাত্রা যন্ত্রণাময় না হয়ে ওঠে। আমাদের গুরুত্বপূর্ণ হাইওয়েগুলো এখন ভালো। উত্তরবঙ্গের সব রাস্তা ভালো। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সচেতনতা থাকলে মহাসড়কে কোথাও সমস্যা হবে বলে মনে হয় না। ঈদে যানজট ও ভোগান্তি কমাতে মহানগরীতে প্রবেশ ও বহির্গমনের মূল সড়কগুলোকে বাদ দিয়ে ১০টি বিকল্প পথ ব্যবহার, একই দিনে সব গার্মেন্টস-ফ্যাক্টরি ছুটি না দেয়া, ঈদের কয়েকদিন মহাসড়কে মালবাহী ট্রাক-লরি চলাচল বন্ধসহ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘরমুখো ও ঢাকা ফেরত মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করতে যেন না পারে সে জন্য ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের জন্য পৃথক তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ওভারলোডিং বন্ধে নদীবন্দরগুলোতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে সমন্বিতভাবে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। নৌবন্দরগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সর্বোপরি সরকারের বিভিন্ন পদক্ষেপে জনগণের ঈদযাত্রা শুভ হবে এটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন