আজ “প্রথম আলো” এবং “THE DAILY STAR” সংবাদ পত্রে দেখলাম তারা সংবাদ শিরোনামে লিখেছে, “সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে রাঙামাটির বাঘাইছড়িতে পাঁচ আদিবাসী যুবক নিহত” এবং “Five indigenous youths were killed in a gunfight with Army”। আসলে এই পত্রিকা দুইটি আদিবাসী বলতে কাদের বুঝিয়েছে? তারা কি আসলে জানে আদিবাসী কারা? কারা নৃ-গোষ্ঠী আর কারা আদিবাসী এই তত্ত্বজ্ঞান যাদের ভিতরে নেই বলেই তারা এ ধরণের সংবাদ প্রকাশ করেছে। এ ধরণের সংবাদ প্রকাশ থেকে তাদের বিরত থাকা উচিত। যারা নিহত হয়েছে তারা সন্ত্রাসী।তারা সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।ঘটনাস্থল থেকে দুটি চায়নিজ রাইফেল, তিনটি এসএলআর (এম-১৬), গুলিভরা ম্যাগাজিনসহ একটি এলএমজি, একটি এসএমসি, একটি পিস্তল, সেনাবাহিনীর ছয়টি প্যান্ট, ১০টি শার্ট ও টুপি এবং কোমরে গুলি রাখার বেল্ট উদ্ধার করা হয়েছে।তারা তো আসলে আদিবাসী নয়, ওরা হল নৃ-গোষ্ঠী, সন্ত্রাসী।বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। দেশের জনগণের কল্যনার্থেই কিন্তু এই সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটা কুচক্রী মহল এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে জনগণের কাছে ম্লান করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সে জন্যই তারা এ ধরণের বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন করে চলেছে। কিন্তু তাদের এই চক্রান্ত কোন ভাবেই সফল হবে না। কারণ জনগণ অনেক বেশী সচেতন। তাই, এই দুই সংবাদ পত্রের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, সংবাদ পরিবেশনে সঠিক জায়গায় সঠিক শব্দ প্রয়োগ করুন। অযথা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


