somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মিথ্যাচারে পরিপূর্ণ দালাল মিডিয়া “প্রথম আলো” এবং “THE DAILY STAR” পত্রিকা পড়া থেকে বিরত থাকি

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল প্রথম আলো পড়তে গিয়ে দেখলাম অস্বাভাবিক বড় বড় আকারে শিরোনামে লিখেছে “রাঙামাটির বাঘাইছড়ি সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ আদিবাসী নিহত”। যা প্রথম আলোর মিথ্যা প্রচারণা। দেশের সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে দেশে, বিদেশে ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য করা। একদল চাঁদাবাজ, সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী জোরপূর্বক নিরীহ পাহাড়ীদের বাসস্থানে অবস্থান করে নারী, পুরুষের উপর নির্মম অত্যাচার করে। দেশ প্রেমিক সেনাবাহিনী দেশদ্রোহী সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা সেনাবাহিনী গুলিবর্ষণ করে আর তাতেই ৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি চায়নিজ রাইফেল, তিনটি এসএলআর (এম-১৬), গুলিভরা ম্যাগাজিনসহ একটি এলএমজি, একটি এসএমসি, একটি পিস্তল, সেনাবাহিনীর ছয়টি প্যান্ট, ১০টি শার্ট ও টুপি এবং কোমরে গুলি রাখার বেল্ট উদ্ধার করা হয়েছে। দৈনিক পত্রিকা “প্রথম আলো” এবং “THE DAILY STAR” পত্রিকা এই সন্ত্রাসীদেরকে আদিবাসী হিসাবে প্রচার করে আসছে। কিন্তু তাদের কি জানা নেই আদিবাসী কারা। আক্ষরিক অর্থে ও আভিধানিক সংজ্ঞানুসারে কোন দেশ বা স্থানের আদিম অধিবাসী বা অতি প্রাচীনকাল থেকে বসবাসরত জনগোষ্ঠীই ঐ অঞ্চলের আদিবাসী। সেই অর্থে বাংলাদেশের ভূ-খন্ডে বসবাসরত বাঙ্গালীরাই আদিবাসী। বর্তমানে বাংলাদেশের ভূ-খন্ডে বিভিন্ন সময়ে আগত অন্যন্য নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি বাংলাদেশের অধিবাসী বটে, আদিবাসী নয়। পার্বত্য চট্রগ্রামে শত বছর পূর্বেও বাঙ্গালী ছিল। সেখানে আশেপাশের দেশ থেকে আগত নৃ-গোষ্ঠীর জনগণ আজ এদেশের নাগরিক। যারা মাত্র কয়েকশ বছর আগে এই ভূ-খন্ডে প্রবেশ করেছে তারা কি করে সহস্র বছরের প্রাচীন বাঙ্গালী অধ্যুষিত অঞ্চলে আদিবাসী হয়? তারা আদিবাসী হলে বাঙ্গালীরা কি নিজ ভূমে পরবাসী? এই নৃ-গোষ্ঠী শুধু পার্বত্য চট্রগ্রামেই নয় বাংলাদেশের অন্যান্য জেলা যেমন সিলেট, দিনাজপুর, ময়মনসিংহতেও বাস করছে। জনগণকে বোকা বানাতে এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে “প্রথম আলো” এবং “THE DAILY STAR” এর মত পত্রিকা উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশের গৌরব সেনাবাহিনীর ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ম্লান করা। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষেপীয়ে তোলা। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এই সেনাবাহিনী পূর্বেও কাজ করে গেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং যারা এই বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন করছে আসুন আমরা তাদেরকে পরিহার ও বর্জন করি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×