গুনগত মানসম্পন্ন দুনিয়া সেরা চামড়া এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে, শীঘ্রই রপ্তানিতে যুক্ত হতে যাচ্ছে চামড়াজাত পণ্য
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুনিয়া সেরা চামড়ার পাদুকা তৈরি হচ্ছে বাংলাদেশে। বিক্রি হয় ডলারে। ইউরোপ-আমেরিকার সেরা ব্র্যান্ডের পাদুকার শো’রুমগুলোতে থরে থরে সাজানো জুতাগুলো এখন তৈরি হচ্ছে বাংলাদেশেই। গার্মেন্টসের পর রফতানিতে এবার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাতপণ্য। উৎপাদিত পাকা চামড়ার ৫০ ভাগ ব্যবহার হচ্ছে অভ্যন্তরীণ মার্কেটে। এ শিল্পের বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের পরবর্তী গন্তব্য হচ্ছে বংলাদেশ। এ কারণে পাদুকা শিল্পে বাড়ছে যৌথ বিনিয়োগ। এ শিল্প বিকাশে পর্যাপ্ত চামড়া প্রক্রিয়াজাত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জুতা তৈরির জন্য যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ও রফতানিতে নগদ সহায়তা দিয়েছে সরকার। চামড়া শিল্প উন্নয়নে রোডম্যাপ তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে আগামী বছরের মার্চ মাসের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের তাগিদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এসব উদ্যোগের ফলে রফতানি বাণিজ্যে চামড়া শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। চামড়া শিল্পের ৯০ শতাংশ কাঁচামাল দেশে উৎপাদিত হচ্ছে। পাদুকা ও অন্যান্য পণ্য তৈরিতে উৎপাদিত পাকা চামড়ার মাত্র ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। ওই হিসেবে চামড়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের প্রসার পাঁচ গুণ বাড়ানো সম্ভব। রফতানিতে চামড়া শিল্পের অবস্থান এখন দ্বিতীয়। বর্তমানে চামড়া শিল্পে ২২০টি ট্যানারী চামড়াজাত পণ্য উৎপাদনে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ১১০টি মাঝারি ও বৃহৎ শিল্প জড়িত রয়েছে।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন