somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয়স্থল হিসেবে ঐতিহাসিক মুজিব কিল্লা নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে সরকার

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রায় ৪২ বছর পর নতুন করে চালু হচ্ছে ঐতিহাসিক ‘মুজিব কিল্লা’। উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত প্রায় দু’শ’ মুজিব কিল্লা চলতি বছরের মধ্যেই চালু করা হবে। মুজিব কিল্লা চালুর জন্য ইতোমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে নির্দেশনা দিয়েছে সরকার। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপকূলীয় এলাকায় অনেক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছিলেন। সে সময় উপকূলীয় এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি গবাদিপশুর আশ্রয়ের জন্যও আশ্রয় কেন্দ্র নির্মাণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এসব আশ্রয় কেন্দ্রের নাম রাখা হয় ‘মুজিব কিল্লা’। সারাদেশে এখন ১৯৬টি মুজিব কিল্লা রয়েছে। ঐতিহাসিক এসব মুজিব কিল্লা নতুন করে চালুর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে গত মাসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালায় মুজিব কিল্লার কথা উল্লেখ রয়েছে। নীতিমালা অনুযায়ী এসব মুজিব কিল্লার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর নভেম্বর মাসে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পরিদর্শনে গেলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সে সময় তিনি উপকূলীয় এলাকায় মুজিব কিল্লারও খোঁজখবর নেন। মুজিব কিল্লাগুলো নতুন করে সচল করার বিষয়েও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নির্দেশনা অনুযায়ী পুনরায় মুজিব কিল্লা নতুন করে চালুর উদ্যোগ নেয় মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার থেকে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে দেশের ১৩টি উপকূলীয় জেলার ৩৭টি উপজেলার ৩২১টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবী গড়ে তোলা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী দুর্যোগের আগাম বার্তা প্রচার করে আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নিয়ে আসে। এছাড়া সেলফোনের মাধ্যমে জেলেদের কাছেও আগাম বার্তা পৌঁছে দেয়া হয়। তাই দুর্যোগের আগে সাগরে এখন জেলে থাকে না বললেই চলে। এখন কোন দুর্যোগ আসার আগেই জেলেদের সাগর থেকে উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়। স্বেচ্ছাসেবী ছাড়াও উপকূলীয় জেলায় এখন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছে। এসব কমিটি সভাপতি ও সদস্য সচিবের মোবাইল নম্বরে এসএমএস এ্যালার্ট পাঠানো হয়। দুর্যোগে সামগ্রিক প্রস্তুতির অংশ হিসেবে ঐতিহাসিক মুজিব কিল্লা নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×