somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ইসলামের রাজনীতি ও আহত বিবেক

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামের দৃষ্টিতে আইন বহির্ভূত হত্যাকান্ড মানবতাবিরোধী অপকর্ম ও মহাপাপ। মহান আল্লাহ্ বলেন, ‘কোনো নরহত্যা কিংবা পৃথিবী বা সমাজে বিপর্যয় সৃষ্টির কারণে বিচারের রায় ছাড়া যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমস্ত মানুষকে (মানবতাকে) হত্যা করেছে’ (মায়েদাঃ ৩২)। মহান আল্লাহ্ আরও বলেন, ‘যে লোক কোনো মু’মিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করবে, তার প্রতিফল হচ্ছে জাহান্নাম। সে চিরদিন সেখানেই থাকবে’ (নিসাঃ ৯৩)। পবিত্র কোরআনে আরও আছে, ‘আল্লাহ্ যাকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধীকারীকে অবশ্যই এর প্রতিকারের অধিকার দিয়েছি.....(বানী ইসরাইলঃ ৩৩)।

হত্যার ন্যায় জঘন্যতম অপকর্ম ইসলাম সমর্থন করে না। এতে সামাজিক শৃংখলা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। মহান আল্লাহ বলেন, ‘বিশৃংখলা সৃষ্টি করা হত্যার চেয়েও মারাত্মক’ (বাকারাঃ ১৯১)। মহান আল্লাহ্র আদেশ ও প্রিয়নবীর (সাঃ) আদর্শের বাস্তব প্রতিফলন হলো সামাজিকশান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা। কেননা, মানুষের জীবন-সম্পদ সবই তো একেকটি পবিত্র আমানত। প্রিয়নবী (সাঃ) বিদায় হজের ভাষণে বলেন, ‘হে মানবজাতি। তোমাদের কাছে এই মাস, এই শহর, এই দিন যেমন পবিত্র নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের সংগে সাক্ষাতের দিন কিয়ামত পর্যন্ত তোমাদের জীবন-সম্পদ, সম্মান, সম্ভ্রম তোমাদের পরস্পরের কাছে তেমনি পবিত্র’ (বুখারি)। কিন্ত আমরা বাস্তবে কি দেখছি, বিনা কারনে মেরে পিটিয়ে শিশু, বাসার কাজের গৃহকর্মী, চোর সন্দেহে অসহায় শিশু যুবক যুবতীদের নির্বিচারে হত্যা। অপরাজনীতি আর ভাওতাবাজী গণতন্ত্রের নামে আন্দোলনে পুড়িয়ে মানুষ হত্যা, দেশ ধ্বংসের বিবেকহীন ষড়যন্ত্র আর ইসলামের নামে দেশে ও বিদেশে রাজনীতিবিদদের জিঘাংসা আর অট্রহাসি। ভাবতে অবাক লাগে যে, আমরা বিশ্বের অন্যতম মুসলমান দেশ আর পবিত্র কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। আমরা মুসলমান হিসাবে নিজেদের দাবী করি এবং ইসলামের নামে পথভ্রষ্ট রাজনীতি করি যা ইসলাম কোনভাবে সমর্থন করে না। আসুন সবাই আমরা পবিত্র কোরআন এবং রসুল আল্লাহ্ (সাঃ) এর সঠিক আদর্শ অনুসরণ করি ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×