somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাজ নির্মাণ শিল্পে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিল্প বাণিজ্যে খুলনা শিপইয়ার্ড মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সর্বোচ্চ কর দাতার সম্মানে ভূষিত এ শিল্প প্রতিষ্ঠানটি একের পর এক সফলতা অর্জন করে চলেছে। দক্ষতা ও সফলতার সঙ্গে নৌবাহিনীর পাঁচটি পেট্রোল ক্রাফট (যুদ্ধজাহাজ) নির্মাণ সম্পন্ন করার পর এবার নৌবাহিনীর জন্য বড় পরিসরে আন্তর্জাতিক মানের আরও দুটি যুদ্ধজাহাজ (লার্জ পেট্রোল ক্রাফট) নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। দেশের মাটিতে বড় যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ এটাই প্রথম। আগামী ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি যুদ্ধজাহাজের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার লোকসানের ভারে ডুবতে বসা খুলনা শিপইয়ার্ডকে টিকিয়ে রাখার স্বার্থে শিল্প মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নৌবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ঐ বছরের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে খুলনা শিপইয়ার্ডের সকল দায় দায়িত্ব নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটি এখন একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ, বিভিন্ন ধরনের নৌযান, পন্টুন, ড্রেজার, ফুটওভার, শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রাংশ তৈরি ও মেরামতে পারদর্শী এই শিল্প প্রতিষ্ঠানটি এখন ছোট-বড় সকল সাইজের অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা অর্জন করেছে। আর্থিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ শিপ বিল্ডিংয়ের ইতিহাসে এই যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্পটি সবচেয়ে বড়। এর মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড তথা বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×