somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে লক্ষাধিক মানুষের

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীনতার ৪৩ বছর পর ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে লক্ষাধিক মানুষের। এই মানুষগুলোকে এতদিন কখনও স্রোতবাহী নদী সাঁতরে কখনওবা নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতে হয়েছে। আর কিছুদিন পর তারা চলাচল করবে ব্রিজের ওপর দিয়ে। এ যেন তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের শামিল। ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়ারহাট মধুপুর এলাকার তিরনই নদের ওপর সেতু না থাকায় নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন কষ্ট করে চলাচল করছেন লক্ষাধিক মানুষ। নদের পূর্বপাড়ে রয়েছে গুল বস্তি, আগাপাড়া, হিন্দুপাড়া, মধুপুর, দৌগাড়ি, আখানগর, রুহিয়াসহ প্রায় ৪০টি গ্রাম আর পশ্চিম পাশে রয়েছে বালিয়াডাঙ্গি উপজেলা হাসপাতাল, স্কুল ও কলেজ, উপজেলা পরিষদ, বড়বাড়ি ইউনিয়নসহ বিভিন্ন অফিস আদালত। ফলে উভয় পাড়ের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষকদের বাঁশের সাঁকো দিয়ে বিদ্যালয়, কলেজ, অফিস ও হাটে-বাজারে যেতে, মালামাল কেনাবেচা করতে এ সাঁকো দিয়ে কোন রকমে হেঁটে পারাপার করতে পারলেও কোন যানবাহন নিয়ে চলাচল করতে পারে না। এর ফলে এলাকাবাসী তাদের উৎপাদিত খাদ্যশস্য, কৃষিপণ্য ও কাঁচামাল বাজারসহ অন্যান্য হাটে নিয়ে আসতে ভোগান্তির শিকার হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে অনেকটা ভীতির মধ্য দিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠায়। অনেক সময় যাতায়াতকারী পথচারীরা সাঁকো ভেঙ্গে নিচে পড়ে আহত হয়েছে। ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, কৃষি কাজ ও লেখাপড়ার জন্য দু’পাড়ের মানুষকে নদী পার হতে হয়। কিন্তু দুর্ভাগা মানুষরা সেতুর অভাবে নানা ভোগান্তিতে পড়েছে। বাঁশের সাঁকো তাদের পারাপারের একমাত্র ভরসা। তাদের দীর্ঘদিনের আশা পূরণ করতে এগিয়ে এসেছে বর্তমান সরকার। তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে।




]



সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×