somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানী রক্ষায় শিল্পকারখানা পর্যায়ক্রমে ঢাকার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকাকে বাঁচাতে সকল শিল্পকারখানা ঢাকার বাইরে স্থানান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে ঢাকার সকল শিল্পকারখানা বাইরে স্থানান্তর করা হবে। রাজধানীকে রক্ষায় সকল শিল্পকারখানা ঢাকার বাইরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় হাজারীবাগের ট্যানারি শিল্পসমূহ স্থানান্তরের জন্য সাভার উপজেলার কান্দিবৈলারপুর ও চন্দ্রনারায়ণপুর মৌজা এবং কেরানীগঞ্জ উপজেলার চরনারায়নপুর মৌজাধীন ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে শিল্পনগরীতে চামড়া শিল্প-কারখানাসমূহ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে ওঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পসমূহকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী এবং মুদ্রণ শিল্পনগরী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পুরান ঢাকার কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলার সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। একইভাবে ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং এ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প স্থানান্তরের জন্য মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলায় ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং শিল্পনগরী স্থাপনের বিষয়টিও পরিকল্পনাধীন। এ শিল্পনগরীসমূহ বাস্তবায়িত হলে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি বিদ্যমান শিল্পকারখানাও স্থানান্তরের সুবিধা পাবে। তাছাড়া ইতোমধ্যে ঢাকা শহরের অদূরে কেরানীগঞ্জ, ধামরাই, তারাবোতে জামদানি শিল্পনগরী, নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটিতে হোঁসিয়ারি শিল্পনগরী স্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো পূর্ণরুপে বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা চিরচেনা যানজট কমে আসবে, ঢাকা হয়ে উঠবে একটি আদর্শ আধুনিক আবাস্থল।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×