মুক্ত চিন্তার ব্লগার, লেখক ও প্রকাশকদের উপর সশস্ত্র হামলায় রঞ্জিত আবার বাংলাদেশ। ঝরে গেছে আরও একটি প্রাণ। এজন্য আমি লজ্জিত। দু:খিত। লেখক, ব্লগার, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকের কন্ঠ রুদ্ধ করে দেওয়ার জন্য প্রাণ হরণ, সশস্ত্র হামলা, গ্রেফতার ও জেলে বন্দী করে রাখা সবই হয় গোষ্ঠী স্বার্থে। হয় মৌলবাদী নামধারী ধর্মান্ধ কোন গোষ্ঠীর নামে, অথবা স্বৈরশাসকের ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বার্থে রাষ্ট্রের নামে। কখনোই বৃহত্তর জনস্বার্থে নয়। প্রতিটি মানুষের চিন্তার ভিন্নতা থাকবেই। থাকবে ভিন্নমত। তার প্রকাশ হতে হবে ভিন্ন চিন্তার প্রকাশ দিয়ে। লেখার প্রতিবাদ হতে হবে লেখা দিয়ে। ধর্মান্ধদের পিস্তলের গুলি, চাপাতির কোপ ও সশস্ত্র হামলা দিয়ে নয়। রাষ্ট্রযন্ত্রের গ্রেফতার, রিমান্ড, জেল ও ক্রসফায়ার দিয়ে নয়। উভয় পন্থাই নিন্দনীয়। ঘৃণার। আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম!

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



