somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের পেছনের নায়কেরা

১৯ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জয়ে আমরা সবাই খুশি। কিন্তূ এর অন্তরালে রয়েছে একটা সুন্দর পরিকল্পনা, দারুণ একটা প্রচেষ্টা, একটা র্দুদান্ত টিমওর্য়াক।আমাদের জয়ের পেছনে পুরাটা জুড়ে আছে তরুণদের জয়জয়কার। এই তরুণরা কিন্তূ একটা দারুণ টিমওর্য়াকের ফসল। এই টিমে আছেন সাবেক বিসিবি সভাপতি ক্রিকেট অন্তঃপ্রাণ সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে সদ্যবিদায়ী ডেভেলাপম্যান্ট কমিটির প্রধান আরাফাত রহমান। সাবের হোসেন যদি এই উদ্যোগটা না নিতে আর আরাফাত রহমানরা যদি এইটা চালিয়ে না নিতে এইদিন আসত কিনা সন্দেহ আছে। তাই সাবের হোসেনরা ধন্যবাদ পেতে পারেন। তবে এই পুরো পরিকল্পনাসহ বাংলাদেশের ক্রিকেটকে একটা সুবিন্যস্ত কাঠামোতে নিয়ে আসার জন্য তিন বিদেশীকে আমাদের অবশ্য স্মরণ করতে হবে।
১। এডি বারলো
২। রিচার্ড ম্যাকিন্স
৩। ডেভ হোয়াটমোর

!@@!575899 !@@!575900 - এই ক্রিকেটপাগল সাউট আফ্রিকান মানুষটি বাংলাদেশকে অনেক আপন করে নিয়েছিলেন অতি অল্পসময়ে। বাংলাদেশের ক্রিকেটকে সাজিয়েছেন এক অর্পূব সুন্দর কাঠামোতে। বাংলাদেশের ক্রিকেটকে এক পেশাদারী কাঠামোতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় এডি আসার পর। এবং রোলমডেল হিসেবে অস্টেলিয়াকে বেছে নিয়ে যে ভুল করেনি তা আজ প্রমাণিত সত্য। কিন্তূ দূঃভাগ্যের শিকার হয়ে এডি কে বাংলাদেশ ছাড়তে হয়। মস্তিস্কে রক্তক্ষরণের কারণ তিনি কোচের দায়িত্বপালনে অপারগ হয়ে পড়েছিলেন। কিন্তূ তার অন্তরে বাংলাদেশ ছিল সবসময়। পক্ষাঘাত আক্রান্ত হয়ে ও মাঠে আসেছিল বাংলাদেশের বিজয় খেলা দেখতে। তাই স্মরণ করছি আমাদের আপন এই মানুষটি, আল্লাহ তাকে যেন শান্তি দেন।

রিচার্ড ম্যাকিন্স - বাংলাদেশি মিডিয়ার সাথে এই ভদ্রলোকের কেন যেন মিলত না। তার সব কিছুতে কিছু না কিছু খুত খুজতে ব্যস্ত থাকত আমাদের মিডিয়া। হয়ত মিডিয়ার সমালোচনা ভাল হয়েছে না হলে আমাদের আর একজন কোচ গর্ডন গ্রীনিজ (খেলোয়াড় হিসেবে তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি)কে দেখতে হত। আমার কাছে মজার সমালোচনাগুলোর মধ্যে আছে - বরফ ট্রিটমেন্ট, বিদেশী শক্তিবর্ধক ড্রিক, বোলারদের জন্য বিদেশী দামী জুতা ইত্যাদি।
যাক সে কথা, রির্চাড ছিলেন আমাদের Under-19 দলের কোচ। কিন্তূ তিনি ছিলেন বিসিবির ডেভেলাপমেন্ট প্রোগ্রামগুলোর অন্যতম high performance প্রোগ্রামের প্রধান। এডি বারলোর পরিকল্পনার অস্টেলিয়া মডেলের অনেক কাজ সম্পন্ন করেছেন রিচার্ড। কোচ হিসেবে তিনি ছিলেন মাল্টি স্কিলড - কোচিং এর পাশাপাশি তিনি বোলারদের একশনের ভুল শোধরাতে বায়োম্যাকানিক্স এনালাইসিস্ট হিসেবে আইসিসি হয়ে কাজ করতেন। রাজ্জাকের বোলিং এক্যাশন শোধরাতে তার ভুমিকা ছিল প্রধান। কম্পিউটার এনালাইসিস্ট ও ছিলেন।

আজ বাংলাদেশের জয়ে তার কথা স্মরণ করছি কারণ আজকের বিজয়ের রুপকার - সাকিব, মুশফিক আর তামিমদের এমন মানসিকতা গড়তে রিচার্ডের অবদান অনেক। বাংলাদেশের হয়ে যাওয়া ট-19 সবার আশা ছিল বাংলাদেশ কাপ জিতবে, কিন্তূ বাংলাদেশ প্লেট জিতার পর তিনি বলেছেন তাকে যেন সময় দেয়া হয় এবং তিনি লংট্রাম ফলাফলের কথা চিন্তা করছেন। আজকের শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, তালহা জুবায়ের, শাহাদাত হোসাইনরা সবাই ডেভেলাপমেন্ট প্রোগ্রামগুলোর ফসল। তাই এই সুদিনের কিছু আনন্দ ম্যাকিন্সের ও প্রাপ্য। হেটস আপ টু রিচার্ড!!

ম্যাকিন্স এককাজ করছেন অস্টেলিয়া ক্রিকেট দলের পারর্ফমেন্স এনালাইসিস্ট হিসেবে।
!@@!576198

ডেভ হোয়াটমোর - ডেভের কথা তো সবাই জানেন। গত বিশ্বকাপের আশাহত হওয়ার অনেকটা তিনি পুষিয়ে দিয়েছিলেন দায়িত্ব নিয়েই অস্টেলিয়া, পাকিস্তান সফরে। ভালবাসার ডেভের জন্য।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৭ সকাল ১০:৩৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×