??? কোথায় ছিলাম এবং কোথায় যাচ্ছি ???
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড়ই দুর্ভাগা আমরা এই বাঙ্গালী জাতি!! ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বার বার বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে! এই সুদীর্ঘ ৩৭ বছরে একটি বারের জন্যও কি আমরা সত্যিকার স্বাধীনতার বাতাসে বুক ভরে শ্বাস নিতে পেরেছি? এই আমরাই না একদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে দেশ ও জাতির শত্রুর বিরূদ্ধে চরম প্রতিরোধ গড়ে তুলেছিলাম? আমাদের রক্তের তো কোন পরিবর্তন হয়নি! তাই যদি হবে তবে কেন আজ আমরা একত্রিত হতে পারছিনা? কেন আমরা বার বার আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছি? একই জাতিসত্ত্বা নিয়েও কেন আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে পড়ছি? বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি জাতি যেখানে দিন দিন এগিয়ে যাচ্ছে সেখানে এতবড় মানবগোষ্টি থাকা সত্বেও আমরা পিছিয়ে পড়ছি?আমরা কোনদিনও কি নিজেদেরকে একটি উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব না? এদেশে কি কোনদিন সেরকম কোন নেতৃত্ব আসবে না, যিনি আমাদের সঠিক দিক-নির্দেশনা দেবেন? যিনি ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেবেন?
আমাদের দেশের সবকটি রাজনৈতিক দলের সাথেই আমরা পরিচিত। প্রধান দুটি দলকে আমরা সুদীর্ঘ ১৫ বছর দেশ চালাতে দেখেছি। কিন্তু যে নেতৃত্বের জন্য জাতি স্বপ্ন দেখেছিল তা'র সিকিভাগও পূরণ হয়নি!!!
তবে কি আমরা যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে যাব? স্বাধীন জাতি হয়েও কি পরাধীনতার শৃংখলে আজীবন আবদ্ধ থেকে যাব? অতীতে ছিলাম পরাধীন জাতি আর আজ কি আমরা স্বাধীন-পরাধীন জাতি নই??!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন