somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে কি দুর্ভাগ্য বলব নাকি চরম মূর্খতা ?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদেশ এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে বিরাজ করছে। কখন কি হয়ে যায় এখন তাও ঠিক করে বলার উপায় নেই। একদিকে জামাত-শিবির রাজাকারদের মুক্তির দাবিতে সংগ্রামের নামে দেশে ভয়ানক সহিংসতা সৃষ্টি করেছে এবং বিএনপি যেখানে এটা বন্ধ করার আহব্বান করবে সেটা না করে উল্টো এইসব রাজাকারদের আর জামাত-শিবিরের পক্ষ নিয়েছে।



গণহত্যার ইস্যু করে জামাত-শিবিরের সাথে এক হয়ে হরতাল ডাকল যার দরুন জামাত-শিবির আরও বেশি শক্তি অনুভব করে এবং আরও বেশি বেপরোয়া হয়ে উঠে।আরে মূর্খের মত কেন কাজ করেন বুঝি না, এটাও কি জানেন না যে গণহত্যা কাকে বলে? নিরীহ মানুষকে যদি গণহারে হত্যা করা হত তাহলে বলতাম এটা সত্যিই গণহত্যা, কিন্তু হিংস্র-জানোয়ার যারা রাজাকারদের বাঁচানোর জন্য দেশের এতোগুলো সম্পদ নষ্ট করেছে, রেল খাত, ব্যবসা খাত,ঢাকার সাথে সাড়া দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষতি, দোকানপাট, গাড়ি ,বাস ইত্যাদিতে আগুন ধরিয়ে বর্বরতা আর অরাজকতা সৃষ্টি করেছে তাদের যদি গণহারে মেরে ফেলা হয় তাহলে বলব ওটা গণহত্যা নয়,ওটা নরপশু হত্যা। এইসব ক্যাচালের চাপায় যে দেশের এতবড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে যেসব নিরীহ মানুষ মারা গিয়েছে তাদের দায় তো জামাত-শিবির, বিএনপি এমনকি সরকারও নেবে না। সবমিলিয়ে সাধারন মানুষেরই ক্ষতি হল এই পুরো সময়টা জুড়ে।


গত কয়েকবছর জুড়ে বিভিন্ন ইস্যুতে সরকারের অনিয়ম আর দুর্নীতির পরিপ্রেক্ষিতে এবং সরকারের অনেক ভুল দেখিয়ে বিএনপি মানুষের মনে অনেকটা জায়গা করতে পেরেছিল। সেই প্রেক্ষিতে আগামী নির্বাচনে ভোট ব্যাংক এর আধিক্যের দিকে বিএনপির জন্য অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল আর কাজটা আরও সহজ হয়ে গিয়েছিলো। আজ যখন ঝামেলা জামাত- শিবির আর সরকারের মাঝে ঠিক সেই মুহূর্তে বিএনপি পারতো নিরপেক্ষ কর্মসূচীর দিয়ে নতুন একটা সুযোগ কাজে লাগিয়ে মানুষের মনে আরও জায়গা করার আরও একধাপ সুযোগ বিএনপি পেয়েছিল। কিন্তু এটাকে কি বলব,তাদের দুর্ভাগ্য নাকি চরম মূর্খতা ? বিএনপি জামাত-শিবিরের সাথে একাত্মতা করে যে ভুলটা করলো তাতে অতীতের সরকারের সকল খারাপ ইস্যু মানুষ ভুলে যেতে বাধ্য হবে আর সব মিলিয়ে ফায়দাটাও সরকারেরই হল।আজ হোক আর কাল হোক রাজাকারের ফাঁসি হবেই ইনশা আল্লাহ্‌! কিন্তু তোমাদের এই মূর্খতা যে ইতিহাসের নোংরা পাতায় আর মানুষের বিবেকে গচ্ছিত হয়ে গেলো, ওটার কি করবা ??? হাইরে বিএনপি! হাইরে খালেদা! দুই দুগুনে চার করতে গিয়া দুই দুগুনে শুন্য বানাই দিলা। বেফুক আপচুস! :( :(( :( :((

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×