সাতক্ষীরার কালিগঞ্জে খোলা বাজারে বিক্রির সময় ৪০ বস্তা ওএমএস’র চাল আটক
০৪ ঠা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে বিক্রির সময় জনতা ৪০ বস্তা ওএমএস এর চাল আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত ১০টায় কালিগঞ্জ উপজেলার তারালী বাজার থেকে এ চাল আটক করা হয়।
তারালী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হোসেন জানান, নলতা ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের শহর আলী নিজের এলাকার ওএমএস ডিলারদের কাছ থেকে চাল কিনে রোববার সন্ধ্যা থেকে তারালী বাজারের বিকাশ দাসের দোকানের সামনে বিক্রি করছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ খবর পেয়ে রাতেই ৪০ বস্তা চাল আটক করে। তবে এ সময় ব্যবসায়ি শহর আলী পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার উপরিদর্শক জায়দুল ইসলাম জানান, আটকৃত চাল থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে বিকাশ দাস বাদি হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন