সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
সামহোয়্যার ইনের নতুন ভার্সন দেখে খুব যে মুগ্ধ হয়েছি তা বলবোনা। গতানুগতিক বিজয় থেকে ইউনিকোডে আসা- এটুকুই নতুন। বলতে গেলে পুরাতন লে-আউটটি অনেক ভাল লাগতো।
সামহোয়্যার ইন যখন শুরু করা হয় তখনই ইউনিকোড ভিত্তিক করেই চালু করা যেত। জাতি হিসাবে সবকিছুই আমরা দেরি করে আরম্ভ করতে পছন্দ করি। নব্বই দশকের ফাইবার অপটিক পেতে আমাদের ১৫ বছর দেরি হয়ে যায়। সামহোয়্যার ইনের আধুনিকায়ন হতে এক দুই বছর লাগল—এটা অবশ্যই সাধূবাদ যোগ্য ব্যাপার। সময় আরও বেশী লাগলেও বলার কিছূ ছিল না।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে –আগের লে-আউটটি বেশী সুন্দর ছিল । তারপর ও বলবো কিছুদিন যাক- আশা করবো সামহোয়্যার ইনের লে আউট উন্নত হতে মাসখানেকের বেশী লাগবেনা।
প্রত্যেকটি নতুন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গেলে সবাইকেই কিছু না কিছু ঝামেলা পোহাতে হয়। আশা করছি সবাই এই পরিবর্তন ভালভাবেই গ্রহণ করবে। সময় এসেছে ইউনিকোডে যাবার। যত কষ্টই হোকনা কেন – পরিবর্তনের সাথে তাল মিলাতে হবে।
আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


