অঝোর ধারায় বৃষ্টি ঝড়ছে,
জনজীবনে থমথমে রুদ্ধতা,
শহর থেকে বহু দূরে এক কুটিরে
খেলছে দুটি ছেলে মেয়ে কাগজের নৌকা নিয়ে।
মনে তাদের কত সুখ, কি অবুঝ মন তাদের!
শূণ্য হাড়ি উনুনের উপর।
তারা বলে মা কখন রান্না হবে?
মায়ের কান্না বেড়ে যায় তাদের কথা শুনে।
এভাবেই কেটে যায় দিন, কেটে যায় রাত,
মায়ের কোলে ঘুমিয়ে পড়ে শিশুদুটি
এভাবেই কাটে সংসার।
মা ভাবে কেন এত দুখ আমার!
কুটির থেকে বহু দূরে শহরের এক নিভৃত প্রান্তে
জানালায় বসে বৃষ্টি দেখছে দুটি ছেলে,
তাদের আদর যত্নে এতটুকু হয়নি ত্রুটি,
ভালবাসার কোমল ছোয়ায় বেড়েছে এই দুটি।
এভাবেই কেটে যায় দিন কেটে যায় রাত,
মায়ের কোলে ঘুমিয়ে পড়ে শিশুদুটি
এভাবেই কাটে সংসার।
মা ভাবে কেন এত সুখ আমার!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



