somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই যখন ডাক্তার

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেগন্যান্সির প্রথম তিন মাস সময়টুকু নিজের শারীরিক পরিবর্তন , আনন্দ , সন্তানের জন্যে আশংকা সব কিছুর সাথে মানিয়ে নেয়ার সাথে সাথে নতুন অভিজ্ঞতা হয় আশেপাশের সব মানুষের 'ডাক্তার' হয়ে যাবার ! বলা হয়ে থাকে ব্যাপারটা 'out of care, out of love' । যারা হবু-মা তারা ব্যাপারটা জানেন আর মেনেও নেন । কিন্তু কিছু কিছু উপদেশ হয় খুব যাকে বলে 'কেমন যেন'; উদাহরণ দেই

১) টক ফল খাবে না একদম , বাচ্চার ব্রেইন ভাল হবে না ।
বাস্তবতা ; দেশীয় টক ফলে প্রচুর ভিটামিন সি বা ফলিক এসিড থাকে, যা গর্ভাবস্থায় শিশুর নিউরাল টিউবের ডেভেলপমেন্টে সহায়তা করে এবং জন্মগত ত্রুটি রোধ করে,
হ্যা, অনেক বেশি খাওয়া হলে সেটা এসিডিটি বা প্রচলিত ভাষাইয় যাকে বলি 'গ্যাসের সমস্যা' তাকে বাড়িয়ে তুলতে পারে ।
কিন্তু পরিমিত পরিমাণে অবশ্যই খাওয়া উচিত

২) দই খাবেনা, এবরশন হয়ে যেতে পারে।
বাস্তবতাঃ প্রতিদিন খাওয়া শেষে একটু দই ক্যালশিয়ামের চাহিদা পূরণে সাহায্য করবে সন্তানের, এতে করে তার হাড় ও দাঁতের গঠনে সাহায্য হবে । এসময়ে একটু খেলেই হাঁসফাস লাগে, একটু ঠান্ডা-মিষ্টি দই খেলে মন্দ লাগবে না কিন্তু, চাই কি লাসসি বানিয়ে খেতে পারেন।
আমি যে এতো বুদ্ধি দিচ্ছি , প্রথম সন্তানের বেলায় এক ফোঁটা দইও খেতে দেননি আমার মা আমায় । আমার চেয়ে বড় ডাক্তার তখন তিনিই ছিলেন ;)

৩) ডিম খাবেনা, পেট খারাপ হতে পারে
বাস্তবতাঃ ডিমের ক্যালশিয়াম আর প্রোটিন সন্তানের হাড়-মাংস গঠনে সাহায্য করে। কাঁচা বা পোচ খাবেন না, সিদ্ধ করে খাবেন । অনেকেই নুডুলস বা স্যালাড খেতে ভালবাসেন , তারা সিদ্ধ ডিম এতে দিয়ে খেতে পারেন । রুচির পরিবর্তনও হয়ে যাবে।

৪) বড় মাছ খাবেনা,
বাস্তবতাঃ চাষের মাগুর , রাক্ষুসে মাগুর জাতীয় মাছ আসলে প্রেগন্যান্ট না হলেও ক্ষতিকর, নারীর পক্ষে যেমন ক্ষতিকর পুরুষের পক্ষেও তেমনি ক্ষতিকর । সব ধরনের মাছ বা lean flesh লৌহ বা আয়রনের উতস যা মা ও অনাগত সন্তান উভয়েরই প্রয়োজন ।

৫) প্রেগন্যান্সিতে ঘর মুছতে হয়, তাহলে নরম্যাল ডেলিভারি হয়
বাস্তবতাঃ আপনার সন্তানের মাথা যদি সঠিক সময়ে নিচে থাকে আর জড়ায়ুর মুখ খুলে যায় তবে ঘর না মুছলেও নরম্যাল ডেলিভারিই হবে । ইয়োরোপে নরম্যাল ডেলিভারি করানোর ব্যাপারে ডাক্তার-রোগী সবাইই বেশ সচেতন থাকেন , কিন্তু তারা ঘর মুছেন না বাঙ্গালী কায়দায় ।
আবার এই ঘর মোছার চক্করে পরে যদি আপনার amniotic fluid leak করে বা পানি ভেঙ্গে যায় আর হাসপাতালে নিতে দেরী হয় তবে কিন্তু সন্তানের প্রাণ সংশয় হয়ে দাঁড়াবে । আর আল্ট্রাসোনো রিপোর্ট অনুযায়ী আপনার প্ল্যাসেন্টার অবস্থান যদি নিচের দিকে হয় তবে ঘর মোছার পরামর্শদাতা/ দাত্রী যতই আপন হোন না কেন, পায়ের নিচে বালিশ দিয়ে চোখ কান বন্ধ করে শুয়ে রেস্ট নেবেন শুধু।

আমি নিজে মা হবার সময়ে কিছু অদ্ভুত ডাক্তারীকে অগ্রাহ্য করে নিজের জানা কথা ডাক্তার সাহেবদের বোঝাতে পেরেছি আর কিছু কিছু কথা মেনে নিতে হয়েছে, ওই যে বললাম out of care , out of love!! অনাগত সন্তান যেহেতু সবারই ভালবাসার বস্তু , আর ভালোবাসার উপরে 'দাবী' ব্যাপারটা বেশ প্রবল হয় । তাই কখনো বুঝিয়ে আর কখনো নিজেই বুঝে নিয়ে, কখনো একটু খানি মেনে নিয়ে আর কখনো আরেকটু খানি মানিয়ে নিয়ে এবং অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ মত, নিরাপদে কাটুক সবার 'মা-বেলা'
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×