somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল সময়ের না বলা কথাগুলো

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগেও বেবি ব্লুজ নিয়ে লিখে ছিলাম , অনেকটা মেডিকেলিয় কথা ট্রান্সলেশনের ভঙ্গিতে । বইতে পড়া কথাগুলো অনুবাদ করে গেছি মাত্র, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু সেটা কতজনের উপকারে এসেছে আমি নিজেই নিশ্চিত নই ।
আজকে আরেকটা না বলা অংশ নিয়ে বলতে চাই।

আমরা ‘বেবি ব্লুজ’ বলতে ধরেই নেই প্রসব পরবর্তীকালীন বিষন্নতার কথাই শুধু আলাপ হবে এই টপিকে, কিন্তু বেবি ব্লুজের লক্ষণসমূহ পড়তে গেলে একটা আরো একটা জিনিস আমরা পাই, EUPHORIA বা সাদা বাঙ্গলায় ‘ফুর্তি ফুর্তি ভাব’ ।
অনেকেই অবাক হচ্ছেন কারণ খুব বেশি জায়গায় বেবি ব্লুজ এর সাথে ইউফোরিয়ার সম্পর্কের কথা লেখা নেই এবং ফুর্তি হলে খারাপ কি সেটা অনেকেই বুঝতে পারছেন না।
বুঝিয়ে বলি , ঘুম না হলে একটা মানুস খিটখিটে হয়ে যাওয়া স্বাভাবিক , কাজেই তখন ব্লুজের কথা মনে করে অনেক সচেতন পরিবার স্ত্রী বা ঘরের বৌ কে একটু বাড়তি সময় দেন বা rest / refreshment দেন।
কিন্তু সন্তানের মায়ায় যখন মা ক্লান্তি ignore করেন তখন অনেকেই খুশি হন, এবং ব্যাপারটাকে মহিমাণ্বিত বা glorify করার চেষ্টা করেন। আর 'ভালো বঊ' কিংবা 'বউ সব পারে' এর সুখ্যাতিটাও কিন্তু আর দশটা খ্যাতির মোহের মতই মোহ তৈরী করতে সক্ষম ।
কাজেই সে নতুন মা নিজের শরীরের ক্লান্তি , বিশ্রামের প্রয়োজন সব অগ্রাহ্য করে একই সাথে সন্তানের যত্ন , পরিবারে যত্ন , ঘর গোছানো সব একা হাতে করে যেতে থাকেন এবং সেটাও হাসিমুখে।
কিন্তু সেই মা-ও শারীরিক ভাবে ক্লান্ত হন , তারো শরীরেও হরমোন গুলো প্রভাব বিস্তার করে । কিন্তু তার প্রকাশটা যখন বাহ্যিকভাবে হয় না বা তিনি নিজেই হতে দেন না, তখন সেটার প্রকাশ যেভাবে হয় সেটা আরো আশংকাজনকভাবে হয়।
কারণ তিনি অন্যান্য ছোটখাটো বিষয়ে অভিমান করেন, অতি অল্পতেই কেঁদে দেন, বেঁচে থেকে কি লাভ যদি তার এতো কষ্ট কেউই না বুঝলো এধরণের কথা বলতে শুরু করেন
এবং এতো পরে এই কাজগুলো করতে শুরু করেন, যে সেটার প্রকাশ যখন হয় তখন সেটা অনেকেই relate করতে পারেন না যে 'হঠাত' করে কেন এমন বদলে যাচ্ছেন মা।
কাজেই, আমাদের তখন অবশ্যই বাড়তি মনোযোগ দিতে হবে যখন সন্তান হবার পরেও হাসিখুশি মেয়েটি ধীরে ধীরে খুতখুতে , over sensitive, অল্পতেই রেগে যান বা কেদে ফেলেন এমন একটি মেয়ে হয়ে যান যখন সন্তান যত বড় হবে ততই তার ভারমুক্ত হবার কথা , সন্তান বড় করতে করতে অনেক বিষয়েই মুক্ত চিন্তার হয়ে যাবার কথা !!
আসলে , এসব বিষয় ছোট শিশু আসা একটা পরিবারের জন্যে সব সময়ে খেয়াল করাও বেশ কঠিন। কিন্তু আমরা যদি সব সময়েই খেয়াল রাখি যে নব্য মায়ের মন ‘বেশি খারাপ’ হোক বা ‘বেশি ভাল’ নিয়ম করে তাকে বিশ্রাম দিতেই হবে , এবং একটা সন্তান জন্মদানের পরে তার শারীরিক ধকল গিয়েছে আর রোজ রাত জাগতে, রাত জেগে বাচ্চার সমস্ত কাজ করতে তার কষ্ট হচ্ছে ।
আর তাকে নিয়মিতই একটু ফ্রি টাইম দেয়া উচিত , একটু ভাল ব্যাবহার করা উচিত তাহলেই কোন সমস্যা হয় না ।
ভাল ব্যাবহার উত্তম বংশের পরিচয় , তাই না?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×