somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pregnancy Craving নিয়ে যখন লজ্জিত

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম সন্তানকে শরীরে নিয়ে যখন আমি সন্তান আসার আনন্দে মশগুল আর একই সাথে খুশি সিনেমায় দেখা 'মাথা ঘুরানো আর বমি বমি ভাব' নেই দেখে , ঠিক তখনই আরেকটা বিষয় নিয়ে খুব লজ্জিত বোধ করা শুরু করলাম । সেটা হল যখন তখন , সময়ের মা-বাবা-নেই-সময়ে হঠাত করে কোন নির্দিষ্ট খাবার খাওয়ার ইচ্ছে হতো ! সেই ইচ্ছেটাও এমনি পাগলাটে ইচ্ছে , যে মনে হতো 'এখনই চাই , এখনই খেতে না পেলে অন্য কিছু খেয়েই কি হবে !!' সেই মুহূর্তেই কিংবা কমসেকম ওই দিনই ওই খাবার না খেলে ভিষন মন খারাপ হতো , কান্না পেতো ! নিজেই বুঝতাম কান্নার কিছুই হয়নি, কিন্তু কিছুতেই কান্না থামাতে পারতাম না!
বলে রাখা ভালো , আমার প্রেগন্যান্সির সময়ে প্রথম বার নিজের মায়ের বাড়িতে আর দ্বিতীয়বারের বেশিরভাগ সময়েই নিজের বাসায় ছিলাম আর পরে মায়ের বাড়িতে। তবুও কিন্তু আমার ভিষন সংকোচ হতো , লজ্জা লাগতো । এমনকি একদিন মাকে জিজ্ঞাসাই করে বসেছিলাম , 'মা আমি সারা দিন এটা সেটা খেতেই থাকি , তুমি কি কিছু মনে কর?'
মা হেসে ফেলেছিল আর বুঝিয়ে বলেছিল যে অমনটাই হবার কথা । আমি নিজে একজন ডাক্তার ,তবুও আমাকে কারো বুঝিয়ে বলতে হয়েছিল । আসলে তখন মনটাই এতো দুর্বল থাকে শারীরিক কারণে, যে অন্য কারো মুখ থেকে 'এসব কিছুই নর্মাল' এই কথাটুকু শোনা খুব জরুরি হয়ে যায়। কাজেই , এখন এই মুহূর্তে যদি এমন কেউ থেকে থাকেন যিনি এরকম সংকোচময় সময় পার করছেন , হয়তো আমার মত মায়ের কাছে থাকেন না বলে ভাবছেন যে হয়তো মায়ের কাছে থাকলে এ লজ্জায় পরতে হতো না! বিশ্বাস করুন মন খারাপ করার কিছুই নেই , আমি একমাত্র সন্তান , তবুও আমার লজ্জা-লজ্জা লাগতো!
তার চেয়েও বড় কথা, লজ্জা লাগারো কিছুই নেই । এর পিছনেও কারণ আছে।
আসুন বুঝিয়ে বলি;
আমরা প্রেগন্যান্সি ক্রেভিং কারণ যদি খুঁজতে যাই, তাহলে যেসব তথ্য পাই তাকে সংক্ষিপ্ত করে এটুকুই বলা যেতে পারে যে,
"It's not that the body actually needs the specific food you are craving, but it may need something in that food. And your taste buds just interpret it as a craving for something specific,"
অর্থাৎ আমাদের আসলে ঐ নির্দিষ্ট খাবারের যে প্রয়োজন তা নয়, হতে পারে ঐ খাবারে উপস্থিত কোন নির্দিষ্ট পুষ্টি উপকরণের ঘাটতি সে মুহূর্তে শরীরে রয়েছে আর শরীর সেটারই জানান দিচ্ছে ।

ধরা যাক , সিনেমার মত তেঁতুল খেতে মন চাচ্ছে প্রথম দিকের দিন গুলোতে। আমরা জানি যে 1st trimester এই ফলিক এসিডের ঘাটতি হলে neural tube defect হতে পারে । কাজেই সম্ভবতঃ শরীর তার প্রয়োজনের জানান দেয় আর মস্তিষ্ক ঐ উপকরণ যেই খাবারে রয়েছে তা আমাদের মনে করিয়ে দেয়ায়।
ধরি, আমার মত cheese pasta নিয়ে কারো ক্রেভিং হচ্ছে, ধরেই নেয়া যেতে পারে তার ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে শরীরে । কারণ পনির দুধ থেকে তৈরী আর দুধে আছে ভরপুর ক্যালশিয়াম ।
অনেকে বলবেন , 'তাহলে আমার কেন আইসক্রিম খেতে ইচ্ছে হতো বা হয় ? ঐ ছাতার খাবারে এমন কি উপকারী জিনিস আছে শুনি!'
হতে পারে সেই মুহূর্তে চর্বি বা ফ্যাট এর অভাব হচ্ছে, তাই না? আর আইস্ক্রিমেও কিন্তু দুধ থাকে, কাজেই ক্যালশিয়ামও চাইতে পারে আপনার শরীর আপনার সোনামণির হাড় গঠনের জন্যে!

কাজেই প্রেগন্যান্সি ক্রেভিং নিয়ে সংকোচের কিছুই নেই , আপনি নিজেও জেনে রাখুন, আমার কথায় আস্থা না থাকলে গুগুল করে জেনে নিন আর আপনার পাশে যারা থাকেন তাদেরও বুঝিয়ে বলুন।
ভালো থাকুন, উপভোগ করুন এই অদ্ভূত চাওয়ার সময়গুলো ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×