somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেগন্যান্সিতে মাইগ্রেইন

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যখন প্রথমবার মা হতে যাচ্ছিলাম , তখন প্রথম দিকে যাকে ডাক্তারী ভাষায় আমরা বলি 1st trimester , সে সময়ে এক রাতে আমার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলো । সে এমনই মাথা ব্যাথা, যে ব্যাথায় মনে হচ্ছিল মাথাটা ছিড়ে যাবে, মাথার ভিতরে যে পাশে ব্যাথা সে পাশটা যেন ছিড়ে বাইরে বেড়িয়ে আসবে আর আমি মারা যাবো। এক পর্যায়ে আমি কাঁদতে শুরু করলাম 'আমি মরে যাচ্ছি , প্লিজ আমাকে সবাই মাফ করে দিও!'
যারা ইতিমধ্যেই মাইগ্রেইন নিয়ে নিজের প্রেগন্যান্সির সময়টা ভুগেছেন তারা বুঝে ফেলেছেন যে সে কি ভয়াবহ অনুভূতি!
আজ খানিক মাইগ্রেইন নিয়ে কথা বলি, কেমন?
যাদের আগেও মাথা ব্যাথা হয়েছে তা মাইগ্রেইনের জন্যে হোক বা নাহোক তারা জানেন যে প্রেগন্যান্সিতে এর তীব্রতা বেড়ে যায় । কেন যায় কখনো মনে হয়েছে কি ?
১) কারণ আপনার সোনামণিকে ব্লাড সাপ্লাই দেবার জন্যে পুরো শরীরেই রক্ত প্রবাহ বেশি থাকে যা nerve pathway and brain এও রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়।
২) এসময়ে ঘুম অনিয়মিত হয় আর জানা কথা ঘুমের অভাবে মাইগ্রেইন হোক বা না হোক মাথা ব্যাথা হবেই
৩) stress ও একটি প্রভাবক বটে
কাজেই, প্রেগন্যান্সিতে মাথা ব্যাথায় যদি প্রচন্ড কষ্ট হয় তখন যদি মাথায় রাখতে পারেন 'এমন হওয়াটাও নরম্যাল, আমি সুস্থ হয়ে যাবো'
তবে সেটাও নিজেকে খানিকটা সাহায্য হয়তো করবে।

ধরে নিচ্ছি, যিনি এ লেখাটা পড়ছেন তিনি নিজেকে 'অটো সাজেশন' দিয়ে শান্ত রাখার জন্যে মনস্থির করে ফেলেছেন । এখন আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন ব্যাপারটা জানাবেন তখনকার জন্যে কিছু প্রস্তুতি নিয়ে নিতে পারেন আপনি ; আপনার মাথা ব্যাথা সম্পর্কিত কিছু তথ্য মনে করে রাখতে বা লিখে রাখতে পারেন যদি মনে থাকবেন আশংকা করেন
১)মাথা ব্যাথা ঠিক কোথায় হয় মাথার
২) মাথা ব্যাথার সময় বমি পায় কিনা
৩) চোখে ঝাপসা লাগে কিনা
৪) তীব্র আলো, শব্দর উপস্থিতি বা অনুপস্থিতে ব্যাথা বাড়ে বা কমে কিনা
৫)ঠান্ডা বা গরম আবহাওয়ার সাথে বাড়ে বা কমে কিনা
৬) মাথা ব্যাথা কতক্ষণ স্থায়ী হয়
৭)যদি আগে থেকেই মাইগ্রেইন হবার ইতিহাস থেকে থাকে তবে কি ঔষধে তা কমতো তা ডাক্তারকে জানাতে হবে

সব যদি আপনিই করবেন তবে আমি কি করবো ভাবছেন কি? আপাতত এই সাজেশন দিচ্ছি যে অনলাইন বা ফোনে কারো থেকেই ঔষধ নেবেন না , তা আপনার আর আপনার সোনামণির জন্যে ক্ষতিকর হতে পারে।
তবে খাদ্য বিষয়ক অল্প কিছু সাবধানতার কথা বলি,
১) চকলেট বা কফি বা চা অর্থাৎ যাতে ক্যাফেইন আছে তা মাইগ্রেইন বাড়াতে পারে কিন্তু । কাজেই , চা খেয়েও মাথা ব্যাথা না কমে বেড়ে গেলে অবাক হবার কিছুই নেই
২) চাইনিজ খাবার বা অন্য যেকোন খাবারে যাতে টেস্টিং সল্ট ব্যাবহৃত হয় তা খেলেও বেড়ে যেতে পারে মাইগ্রেইন ।

আর কিছু সাজেশন দিতে পারি আমি যা হয়তো আপনার উপকারে আসবে
১) আইসপ্যাক মাথায় দিলে আরাম পাবেন তাতক্ষণিক
২) প্রচুর জলীয় পদার্থ খেলে একটু আরাম পেতে পারেন
৩) ঘুমের পরিমাণটাও একটু বাড়াতে হবে
৪) অন্ধকার বা কম শব্দে আরাম লাগতে পারে

মেয়ে থেকে মা হবার সময়ে সবাই শুধু বলেন 'দারুণ আনন্দের কিছু আসবে জীবনে একটু তো কষ্ট হবেই' , কিংবা 'মা হওয়া নয় মুখের কথা' জাতীয় কথাবার্তা । মা হওয়া অপার্থিব আনন্দের জন্যে কঠিন এক যাত্রা , সে কঠিন সময় মোকাবিলা করার জন্যে ছোটখাট উপায়গুলো জেনে রাখলে হয়তো ঘাবড়ে যাবোনা আমরা , হয়তো আরো সহজ হয়ে আসবে সব কিছু !
এ ভাবনা থেকেই লিখে রাখলাম, আপনাদের কারো যদি কোন উপকারে আসে কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার কাছে আমায় এ সুযোগ দেয়ার জন্যে!
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×