somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘চুদুর বুদুর’

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন সন্দেহ নেই এই মুহূর্তের অন্যতম আকর্ষনীয় টপিক হচ্ছে ‘চুদুর বুদুর’। আলোচনা অনেক আঙ্গিকেই হতে পারে। তবে বাজারে এই মুহূর্তে সবচেয়ে বেশী যেটার কাটতি তো হচ্ছে এর ‘শ্লীলতা’ আঙ্গিক নিয়ে। এইট অশ্লীল না শ্লীল? বাংলা অভিধান তন্ন তন্ন হচ্ছে। সুশীল, কুশীল সব সমাজই নেমে পড়েছে গবেষণায়। বিভিন্ন গালি বিশারদ দের ও সহায়তা নেয়া হচ্ছে। বুদ্ধিজীবী, কলামিস্ট সবাই কম বেশী এ নিয়ে দুকলম লিখছেন। শব্দটির শ্লীলতা খুঁজে বের করা এই মুহূর্তে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সমস্যাটি নিয়ে আলোচনায় মেতে উঠেছে ব্লগ পাড়াও। ফেসবুকেও প্রায় প্রতিদিন চলছে স্ট্যাটাস আর পোস্ট। মাঝে মাঝে কেউ না কেউ এর অর্থ এনে হাজির করছেন। সেদিন একজন জানালেন তাঁর গবেষণার ফলাফল। শব্দটির অর্থ ‘টাল বাহানা’। এখনও ঐক্যমত্য গড়ে ওঠেনি। অনেকটা তত্ত্বাবধায়ক সরকারে বিতর্কের মত অবস্থা। ওদিকে হঠাৎ করেই তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তী সরকার ছেড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই উক্তি। বিরোধীদলের সমাবেশ, তারেকের স্বদেশ প্রত্যাবর্তন এসব বিষয়ও পিছিয়ে পড়েছে। সংসদ অধিবেশন, বাজেট এসব নিয়েও এখন কেউ মাথা ঘামাচ্ছে না।
দেশের সব আলোচনার টপিকে যেমন আওয়ামী আর জাতীয়তাবাদী থাকে তেমনি এই আলোচনায়ও দুটি পক্ষ আছে। যদি কোন আলোচনা কিংবা কলামে দেখেন শব্দটাকে ‘অশ্লীল’ বলা হচ্ছে তবে ধরে নেবেন সে নিশ্চিত জাতীয়তাবাদী। আর ‘শ্লীল’ বললে ধরে নেবেন, হয় সে আওয়ামী, নয় বর্তমানে বাম তবে আওয়ামী হওয়ার শখ মনে আছে। ভালো অফারের অপেক্ষায় আছে। জাতীয় পার্টি কি বলবে তা নির্ভর করছে সিঙ্গাপুরে তাঁদের নেতার কেমন চিকিৎসা হয় তাঁর ওপর। হঠাৎ রাস্তায় যদি বিরোধী নেত্রীর সঙ্গে দেখা হয়ে যায় আর দেশের অবস্থা নিয়ে আলাপ হয় তখন শব্দটি অশ্লীল হয়ে যাবে। দর কষাকষিতে না পোষালে হয়তো ‘আধা’ শ্লীল হবে। পুরো শ্লীল করার দ্বায়িত্ব হবে তখন আওয়ামী দের। ভালো কোন টোপ দিলে শ্লীল হয়ে যাবে।
সম্প্রতি বেশ আরও কিছু রাজনৈতিক উক্তি বাজারে এসেছে। যদিও র‍্যাঙ্কিং এ একটু পেছনে তারপরও উক্তি গুলো নিয়ে ছোটখাট আলোচনা চলছেই। কিছুদিন আগে এসেছিল ‘ভাবী প্রধানমন্ত্রী’ উক্তিটি। তারেক সাহেব সম্পর্কে উক্তি করার আগে এই বিষয়টি মাথায় রাখবার একটি নির্দেশনা এসেছিল বিরোধী দলীয় ‘স্পোকস ম্যান’ এর কাছ থেকে। তাঁদের নেত্রী অবসরে যাচ্ছেন এটা বোঝানোর চেষ্টা না তারেক সাহেবের প্রতি বাধ্যতামূলক সম্মান তৈরির চেষ্টা, ঠিক বোঝা গেল না। আরও একটা বিভ্রান্তি ছিল। আসলে বক্তব্যটা কার জন্য? দেশবাসী? নাকি আওয়ামী দের জন্য? নাকি নিজ দলের ম্যাডাম পন্থীদের জন্য? তারেক গ্রুপে যোগদানের প্রচ্ছন্ন হুমকি?
কিছুদিন ব্যঙ্গ বিদ্রুপ হয়ে আবার থেমে গেল। আসলে বিএনপিকে কতটা গুরুত্ত্ব দিতে হবে সে ব্যাপারে সবাই বেশ কনফিউজড। ইলেকশানে তাঁরা যাবে কি না? না গেলে খুব ভালো আন্দোলন করতে পারবে কি না? সিটি কর্পোরেশান নির্বাচন তো করছে, তাহলে জাতীয় নির্বাচন বয়কটের জন্য খুব ভালো কারণ দেখানো জোগাড় করতে পারবে কি না? একমাত্র ভরসা সিটি কর্পোরেশান নির্বাচন। ভয়ানক কারচুপি হলে বিএনপি হালে বেশ কিছুটা পানি পেয়ে যাবে। আর জিতলে হয়তো কিছুটা উৎসাহ পাবে তবে আন্দোলনের রসদ পাবে না।
‘সুবহানাল্লাহ’ উক্তিটি যতটা মাঠ গরম করবে ভাবা হয়েছিল ততোটা করেনি। খুব দ্রুত মন্ত্রীর ক্ষমা চাওয়া এর একটা কারণ হতে পারে। হেফাজতের ভঙ্গুর অবস্থায়ও হতে পারে। হতে পারে এই মুহূর্তে বিরোধী দল নতুন কোন ইস্যু চাইছে না। অনেক ইস্যু নিয়ে এক সঙ্গে আন্দোলন করা মুশকিল। তবে কথাটা অনেকেই ভুলবে না। বিএনপি ক্ষমতায় এলে হয়তো মন্ত্রী সাহেবকে এ নিয়ে বেশ ঝামেলায় ফেলার চেষ্টা হতে পারে।
সর্বশেষ যে উক্তিটির আমদানী হয়েছে তা এসেছে আরেক কর্তব্য পরায়ণ মন্ত্রীর কাছ থেকে। যিনি অনেককেই ছোট ভাই ভেবে চড় থাপর মারেন। ‘বিলবোর্ড’ উক্তিটি যদিও একেবারে ফেলা দেয়ার মত না তারপরও উক্তিটি নিয়ে ব্যাঙ্গাত্মক কথাবার্তাই বেশী হচ্ছে। সেই সমাবেশে মন্ত্রী সাহেব আরও অনেক কারণ দেখিয়েছিলেন দুর্ঘটনার। কোন বিচিত্র কারণে তাঁর কোনটাই শিরোনাম হয় নি। প্রায় সবাই ‘বিলবোর্ড’ উক্তিটিকেই শিরোনাম করেছে।
আসলে একঘেয়ে কিছু শিরোনাম দেখতে দেখতে আমরা পাঠকরাও বেশ বিরক্ত। সেই কবে থেকে শিরোনাম বলতে কেবল ‘অমুক দিন এতো ঘন্টার হরতাল’ হয়তো ‘দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে’ এসবই চলছে। সাথে থাকে কিছু ধর্ষণ আর খুন। দুই নেত্রীর বক্তব্য, একজন বলেন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে অন্যজন বলেন দেশ ডুবছে। সবচেয়ে মজার ব্যাপার একই জাতের শিরোনাম নব্বই এর পর থেকেই চলছে। বিরক্ত পাঠক তাই উন্মুখ হয়ে থাকে এমন সব চটুল কিংবা নতুন শিরোনামের জন্য।
একটা প্রশ্ন থেকেই যায়। যারা এসব বলছেন তাঁরা কি স্বেচ্ছায় কাজটা করছেন? হয়তোবা কখনও। তবে অনেক ক্ষেত্রেই তা বলে ফেলছেন নিজের অজান্তেই। অনেকটা মনের কথা মুখে চলে আসার মত। যেহেতু কি বলবেন তা আগে থেকে লিখে আনেন না, যেহেতু কি বলা হচ্ছে তা কেউ শোনেও না, তাই সবার ভেতরেই একটা মানসিকতা কাজ করে, ‘স্টেজে মেরে দিব’। কথা বলতে উঠে যা মনে আসে তাই বেড়িয়ে পড়ে। কাজটা ভালো হচ্ছে না খারাপ তা নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের কি প্রত্যাশা তা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা, টক শো হতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, পরিণাম কিছুই আসবে না। সেই চিরাচরিত বিভক্তি থেকেই যাবে, আওয়ামী আর জাতিয়তাবাদী।
আমার কেন যেন মনে হচ্ছে এই ট্রেন্ডটা খারাপ না। নেতাদের ভন্ডামি ধাঁচের বক্তব্য তো অনেক শুনলাম। এবার তাঁদের মনের কথা শুনি। তাঁদের নিজেদের ভাষা শুনি। তাঁদের মনের আসল চেহারাটা দেখি। যদিও দেশ কিংবা জাতির এমন কোন উপকার হবে না। বড়জোর অনেক দিন পরে কিছু সত্য কথা শুনতে পাবে। তারপরও আমি এসব উক্তি শুনতে চাই। বরং রাজনীতিবিদদের চুদুর বুদুর (যদি এর মানে সত্যিই টালবাহানা হয়) মার্কা কথাই আর শুনতে চাই না। সেই সাংসদের মত আমারও বলতে ইচ্ছে করছে ‘আপনাগো (সব রাজনীতিবিদগো) চুদুর বুদুর আর চইলত ন’।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×