পদক্ষেপ ১: ডায়াবেটিস সম্পর্কে জানুন
ডায়াবেটিস অসুখটি অর্থ আপনার রক্তে গ্লুকোজ (ব্লাড সুগার ) অতিরিক্ত মাত্রায় আছে । ডায়াবেটিসের প্রধান প্রকার গুলি হল:
টাইপ ১ ডায়াবেটিস —শরীর ইনসুলিন তৈরী করতে পারে না । ইনসুলিন শরীরকে শক্তির জন্য শর্করা জাতীয় খাদ্য থেকে গ্লুকোজ ব্যাবহার করতে সাহায্য করে। যাদের টাইপ ১ ডায়াবেটিস থাকে তাদের ইনসুলিন নিতে হয় ।
টাইপ ২ ডায়াবেটিস —শরীর ভালভাবে ইনসুলিন তৈরী অথবা ব্যাবহার করতে পারে
না। যাদের টাইপ ২ ডায়াবেটিস আছে তাদের প্রায়শই বড়ি অথবা ইনসুলিন নিতে হয়। টাইপ ২ ডায়াবেটিসই সাধারনত দেখা যায়।
জেষ্টেশনাল ডায়াবেটিস [Gestational diabetes mellitus (GDM)]—গর্ভবতি মহিলাদের এ রোগটি হয়। এটি সাধারনত গর্ভবতি মহিলাদের আজীবন অন্য এক ধরনের টাইপ ২ ডায়াবেটিস হবার ঝুকি বৃদ্ধি করে। এটি গর্ভবতি মা এর শিশুটির ওজন মাত্রাধিক বৃদ্ধি করে এবং তারও ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুকি বৃদ্ধি করে।
আপনি হয়ত শুনেছেন অনেকেই বলেন “ একটু ডায়াবেটিস হয়েছে” অথবা “ সুগার একটু বেশী “, এ কথায় মনে হতে পারে ডায়াবেটিস সেরকম কোন গুরুত্বপূর্ন রোগ নয়। এটি সঠিক নয়। ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ন রোগ কিন্তু তা নিয়ন্ত্রনে রাখা যায়।
যাদের ডায়াবেটিস আছে তাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে, এবং প্রতিদিন সক্রিয় থাকতে হবে।
নিজের এবং নিজের ডায়াবেটিসের পরির্চযা ভালভাবে করলে তা আপনাকে ভাল থাকতে এবং সেই সব সমস্যা এড়াতে সাহায্য করবে যা ডায়াবেটিসের জন্য হয়, যেমন
হৃদরোগ এবং ষ্ট্রোক
চোখের সমস্যা যার ফলে ভালভাবে দেখতে না পাওয়া
স্নায়ুর ক্ষতি যার ফলে হাত পায় ব্যাথা, ঝিঝি করা, অথবা অবশ হয়ে যাওয়া
কিডনীর সমস্যা যার ফলে আপনার কিডনী অকেজো হয়ে পড়তে পারে।
মাড়ির রোগ এবং দাঁত পড়ে যাওয়া।
আপনার ব্লাড গ্লুকোজ যখন স্বাভাবিকের কাছাকাছি থাকবে তখন আপনি
শক্তি বেশী পাবেন
ক্লান্তি, তৃষ্ণা এবং প্রশ্রাব করার হার কম হবে।
সহজে রোগ নিরাময় হবে এবং চর্ম ও মূত্রাশয় সংক্রামন কম হবে।
দৃষ্টি, চামড়া, পা এবং মাড়ির সমস্যা কম হবে।
সবগুলি পর্ব এখনই পড়তে চাইলে
আমার ফেসবুক পেজ
আপনার ডায়াবেটিস আজীবন নিয়ন্ত্রন করার জন্য ৪টি পদক্ষেপ ( পর্ব ১ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।