এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
শিশুর বেড়ে ওঠার কতগুলি ধাপ বা Milestones দেখে বুঝবেন শিশুটি ঠিক ভাবে বেড়ে উঠছে,
২ মাস বয়সের শিশু
হাসতে পারে, বাবা মার দিকে তাকাতে পারে, মুখের ভেতর নিজের হাত নিজেই ঢোকাতে পারে, শব্দের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, এলোমেলো শব্দ করে, মাথা উচু করতে পারে, চলমান বস্তু চোখ দিয়ে অনুসরন করতে পারে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ২ মাস বয়সের শিশুটি জোরে শব্দ হলেও নজর না দেয়, , চলমান বস্তুকে চোখ দিয়ে অনুসরন না করে, না হাসতে পারে, মাথা উচু করতে না পারে।
৪ মাস বয়সের শিশু
খেলতে পারে, ক্ষুধা, ব্যাথা বা ক্লান্ত হলে ভিন্ন ভিন্ন ভাবে কাদতে পারে, হাত দিয়ে খেলনা ধরতে পারে, বাবা মাকে চিনতে পারে, উপুর করে দিলে থাকতে পারে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৪ মাস বয়সের শিশুটি মাথা উচু করতে না পারে, এলোমেলো শব্দ না করে, চলমান বস্তুকে চোখ দিয়ে অনুসরন না করে।
৬ মাস বয়সের শিশু
আয়নায় নিজেকে চিনতে পারে, শব্দের অনুকরন করার চেষ্টা করে, সব কিছু মুখে দেবার চেষ্টা করে, নিজে থেকেই উপুর হতে পারে, দুহাতে ধরে দাড় করে দিলে লাফানোর চেষ্টা করে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৬ মাস বয়সের শিশুটি কোন কিছু ধরতে না পারে, উপুর না হয়, হাত পা সবসময় শক্ত করে রাখে, হাত পা নিজে থেকে নাড়াতে না পারে।
৯ মাস বয়সের শিশু
অপরিচিত লোক দেখে ভয় পায়, আধোআধো বুলি বলে, আঙ্গুল দিয়ে জিনিসপত্র দেখাতে পারে, ধরে ধরে দাড়াতে পারে, একা একাই বসতে পারে, হামাগুড়ি দেয়।
ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ৯ মাস বয়সের শিশুটি একা একাই বসতে না পারে, আধোআধো বুলি না বলে, কাওকে চিনতে না পারে, আঙ্গুল দিয়ে নির্দেশ করলে না তাকায়।
১ বছর বয়সের শিশু
অপরিচিত লোক দেখে ভয় পায়, প্রিয় খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, মুখে বলে কোন নির্দেশ দিলে পালন করতে পারে, হাত নেড়ে মনের ভাব বুঝাতে পারে( বিদায় বেলায় “বাই”), ধরে ধরে হাটতে পারে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ১ বছর বয়সের শিশুটি হামাগুড়ি না দেয়, ধরে ধরে দাড়াতে না পারে, আঙ্গুল দিয়ে নির্দেশ করলেও তাকায় না।
পর্ব ২ এ থাকবে দেড় থেকে ৫ বছর বয়সি শিশুদের বেড়ে ওঠার ধাপ বা Milestones।
আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।