এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
ডাক্তারের কাছে আসা ৯৫ ভাগ রোগীদের ইচ্ছে থাকে ব্লাড প্রেশারটা মাপিয়ে নেবার, রোগীর প্রেশারের সমস্যা থাক বা না থাক। প্রেশারের কম বা বেশী হওয়া নিয়েও প্রশ্ন থাকে সব চেয়ে বেশী।
এ ব্যাপারে বলছি,
প্রথমে গড় ব্লাড প্রেশার কিভাবে বের করবেন –
রক্ত চাপ বুঝাতে সাধরনত ১২০/৯০ এভাবে বুঝানো হয়। এখানে ১২০ বা উপরের অংশ সিস্টোলিক ( যখন হার্ট সংকুচিত হয় বা পাম্প করে ) এবং ৯০ বা নীচের অংশ ডয়াস্টলিক ( যখন হার্ট প্রসারিত হয় বা রক্ত গ্রহন করে )।
@ প্রতিবার ব্লাড প্রেশার মাপার সময় ১ মিনিট বিরতি দিয়ে ২ বার মাপতে হবে
@ প্রতিদিন ব্লাড প্রেশার ২ বার মাপতে হবে ( সকালে ও সন্ধ্যায় )
@ এভাবে ৪ থেকে ৭ দিন ব্লাড প্রেশার মাপতে এবং লিখে রাখতে হবে।
প্রথম দিনের হিসাব বাদ দিয়ে বাকি দিনগুলির গড় বের করতে হবে, এই গড়টিই হবে আপনার গড় ব্লাড প্রেশার।
১ম ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার
যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে ১৪০/৯০ বা তার বেশী থাকে এবং যদি আপনার গড় ব্লাড প্রেশার ১৩৫/৮৫ বা তার বেশী থাকে তবে আপনার ১ম ষ্টেজ ( প্রাথমিক ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে।
২য় ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার
যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে ১৬০/১০০ বা তার বেশী থাকে এবং যদি আপনার গড় ব্লাড প্রেশার ১৫০/৯৫ বা তার বেশী থাকে তবে আপনার ২য় ষ্টেজ ( মধ্যম ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে।
৩য় ষ্টেজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার
যদি আপনার ব্লাড প্রেশার ডাক্তারের কাছে উপরের অংশ বা সিস্টোলিক ১৮০ বা তার বেশী থাকে অথবা যদি নীচের অংশ ডয়াস্টলিক ১১০ বা তার বেশী থাকে তবে আপনার ৩য় ষ্টেজ ( উচ্চ ) হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে।
এ পরিমাপটি ইউরোপিয় পদ্ধতি (NICE clinical guideline), আমরা সাধারনত এই পরিমাপ অনুসারে চিকিৎসা দেই। এছাড়া আমেরিকান একটি guideline ও আছে। আগামি পর্বে আমেরিকান guideline এবং হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার চিকিৎসা সম্পর্কে জানাবো।
সবাইকে অনেক ধন্যবাদ।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।