somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মেয়ে 'মুনতাহা' প্রথম আজকে পড়তে গেল•••••

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মেয়ের নাম সিদরাতুল মুনতাহা। বয়স ৫ ছুঁই ছুঁই। আজ আমার মেয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম দিন। আল্লাহর অসীম মেহেরবানিতে দ্বীনী শিক্ষার মাধ্যমেই পড়ালেখাটা শুরু হলো। আমাদের মহল্লায় একজন বিদূষি আপা আছেন। তার মাদ্রাসায় দিলাম। য়ালেম উলামাদের সাথে পরামর্শ করে নিয়েছিলাম আগেই। তার কাছ থেকে অনেক বাচ্চারা আল্লাহর রহমতে হাফেজ হয়ে বের হয়েছে। তারা এখন আমাদের মসজিদে তারাবিও পড়ায়। কিছুদিন আগে এক অন্ধ মেয়ে তার কাছ থেকে হাফেজা হয়ে বের হলো। গত দু' তিন বছর থেকে আমার বাচ্চার মা-ই পড়াচ্ছিল। আমি প্রয়োজনীয় প্রাথমিক বইগুলো লিখে দিয়েছিলাম। কম্পিউটারে কম্পোজ করে লেমিনেটিং করে দিয়েছিলাম।

এতদিন ধরে ওগুলোই পড়ত। অ আ ১ ২ এসব। আর কিছু নূর। ক-তে কুরআন, কুরআন পড় মহব্বতের সাথে। খ-তে খেদমত, খেদমতে আল্লাহ রাজি। বেশ কয়েক বছর আগে দেখেছিলাম এক মা তার বাচ্চাকে পড়াচ্ছে, ই-তে ইঁদুর, ইঁদুরছানা ভয়ে মরে। ও জিনিস পড়ার চাপে বাচ্চাটাই যেন ভয়ে মরছিল। আমি লিখে দিলাম, ই-তে ইসলাম, ইসলাম কবুল কর। যা ইনশা'আল্লাহ আপনাদের সাথে অচিরেই শেয়ার করব।

ইউনিসেফের অর্থায়নে পরিচালিত বাচ্চাদের ইনজুরি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতে গিয়ে শিখেছিলাম বাচ্চাদের ছোটবেলার শিক্ষা তার বড়বেলাকে কিভাবে প্রভাবিত করে। ওরা অবশ্য বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সমৃদ্ধ করার জন্য নাচ, গান, ছড়া শিখাত। পরে আমি চাকরিটা ছেড়ে দেই। আমাদের এত সমৃদ্ধ ইসলামি শিক্ষা থাকতে অর্থহীন পড়ালেখা কেন? যে ছেলে বা মেয়ে অ-তে অজগর শিখে, আর হাট্টিমা টিম টিম শিখে তাকে যদি বড়বেলায় বলা হয় সন্ত্রাস করোনা, দুর্নীতি করোনা, নেশা করোনা, সে শুনবে কেন? তার মূল সফটওয়ারেতো এ বিষয়গুলো ছিল না।

যাহোক আমার বাচ্চাটার আজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম দিন। আপনারা সবাই ওর জন্য দু'আ করবেন। লেখাপড়াটা যেন ওর জন্য হেদায়েতের নূর হয়। আল্লাহ রব্বুল য়ালামীন যেন দুনিয়া ও আখিরাতে ওর জন্য শান্তির ফয়সালা করেন। সবাই বলুন, ফী আমানিল্লাহ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×