আমরা সকলেই আমাদের মা-বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু কেয়ামত আমাদের এ ভালোবাসাকে ভুলিয়ে দিবে। "সেদিন দুগ্ধদানকারিনী মা ভুলে যাবে তার সন্তানকে।"
যদি মা বাবার ভুল শিক্ষা দেয়ার কারণে সন্তান দ্বীনের ওপর না চলে গোমরাহীতে পতিত হয় তাদের বিষয়ে কুরআনের বক্তব্যের অনুবাদঃ সেদিন তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনেতো আমরা আমাদের নেতা ও গুরুজনদের কথামতোই চলেছিলাম, তারাইতো তোমার পথ থেকে আমাদের গোমরাহ করেছে। হে আমাদের রব, আজ তাদের শাস্তিকে তুমি দ্বিগুণ করে দাও এবং তাদের প্রতি বড় ধরনের অভিশাপ দাও। (সূরা আল আহযাব, ৬৭-৬৮)
আজ আমাদের মা-বাবাকে আমরা কতই না ভালবাসি। কিন্তু আমাদের ভুল পথে চলার কারণে কিয়ামতের ভয়াবহ সময়ে যেন আমাদের মা-বাবা পাকড়াও না হয় এটাই হবে তাদের প্রতি আমাদের দায়িত্বশীলতা।
আমরাও আমাদের সন্তানদের দ্বীনী শিক্ষার মাধ্যমে তাদের উভয় জগতের জীবনকে সুন্দর করার চেষ্টা করি।
আল্লাহ রব্বুল য়ালামীন আমাদের বুঝার ও য়ামল করার তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



