যে ব্যক্তি সহী-শুদ্ধভাবে কুরআন পড়তে জানে না,
যে ব্যক্তি জুমার খুৎবা বুঝে না,
এমনকি নিজের বিয়ের খুৎবাও বুঝে না -
সে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষার সুন্নত পালন করে না।
শুধু দাড়ি রাখলে, মেসওয়াক করলেই কি হবে? ভাষার সুন্নতের কি হবে?
আসুন আমাদের সমাজে আমরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের একটি মৃত সুন্নত জিন্দাহ করি।
আরবী ভাষা বুঝার ও বলার সক্ষমতা অর্জন করি।
কারণ, কুরআন আরবী ভাষায়। তাই প্রতিটি মুসলমানের জন্য আরবীতে কুরআন সহী-শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে জানা ফরজ।
রাসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের ভাষা আরবী, তাই প্রতিটি মুসলমানের আরবী ভাষায় কথা বলা ও বুঝতে পারার যোগ্যতা অর্জন করা সুন্নত।
আসুন একটি মৃত সুন্নতকে জীবিত করি। অশেষ সওয়াবের অধিকারী হই। জান্নাতের জন্য বিরাট সামানা সংগ্রহ করি।
======================================
লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেণ্ট করে মানুষের কাছে আরজটি পৌঁছে দেই ভাই।
======================================
বিঃদ্রঃ এখানে যেসব মুসলমান ভাই আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের সুন্নতের ওপর চলার চেষ্টা করেন ও সুন্নতের ওপর চলার আশা রাখেন, তাদের এড্রেস করা হয়েছে। তাই অমুসলিম ও নাস্তিকদের মন্তব্য নিষ্প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



