somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

জিললুর রহমান nকবি, প্রাবন্ধিক, চিকৎসক

আমার পরিসংখ্যান

 
quote icon
কবি, প্রাবন্ধিক, চিকিৎসক
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জন্মদিন // জিললুর রহমান

লিখেছেন , ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১০

জন্মদিনে
অনেকেই ঘটা করে
কতো ব্যস্ত দিন
ব্যস্ত মধ্যযাম
কেকের ক্রিম বেয়ে বেয়ে
বয়স গড়াতে থাকে
মোমবাতি ফুৎকারে
নিভে আয়ুর পিদিম

অনেকে পীর স্বভাব
মেহফিলে মেজবানে
ভক্ত প্রাণপাত
জুলুসের মিছিল কাফেলা
বয়স ছাপিয়ে চলে
দূরে
মহাকাল গ্রামে

পৃথিবী কি জন্মদিন বোঝে
গ্রহরা কি জন্মদিনে
ফিরেছে পুরনো ঘরে

সামনে শুধু ধেয়ে চলে
মৃত্যু শকট
যে ক'দিন পার পাই
চলো
উৎসবের
বিজুলী চমকাইম
জন্মদিনে
অনেকেই ঘটা করে
কতো ব্যস্ত দিন
ব্যস্ত মধ্যযাম
কেকের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

‘এই কবিতা এমনি থাকুক সহজ এবং সুশিক্ষিতা’ // জিললুর রহমান

লিখেছেন , ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

বিষন্ন বালকের জানালার ফাঁক গলে দূর দিগন্তের দিকে চেয়ে থাকা কবিতা। আলু থালু উদ্ভ্রান্তির মাঝে প্রেয়সির এক চিলতে হাসি কবিতা। কবিতা আনন্দের মিষ্টি ঝলক, আবার কবিতাই বিষন্নতার ম্লানমুখ, একতাল গাম্ভীর্য। শব্দের পরে শব্দ সাজিয়ে অনন্ত সম্ভাবনা তৈরি হলে কবিতা জন্ম নেয়। কবিতা মোক্ষ – কবিতা রূপক উপমা নিয়ে অদ্ভুত স্বপ্নরাজ্যে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

আন্তর্বয়নে আমার কবিতা // জিললুর রহমান

লিখেছেন , ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

আমাকে টানেনা কোনো স্মৃতির অলিন্দ, আমি তবু ফিরে ফিরে যাই পুরনো তারার পানে। সুপ্রাচীন তারকারা আমাকে প্রশান্তি দেবে এমন ধারণা নিয়ে এগিয়েছি সময়ের অনেক প্রহর। ভাবনা বিলাসে কাটিয়ে বহুকাল – দেখেছি একদিন কবিতার আনন্দ সকট পৌঁছে গেলো বিষন্নতার ঘাটে, বিবমিষার ইঁদারায়। সেখান থেকে যে বিষন্ন বহর আমাদের দশকের পর দশক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!

তুমি সেই মা পাখি // জিললুর রহমান

লিখেছেন , ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

ভাবছো, তুমি সেই মা পাখি
যত্নে লালন করো ছানা
দানা
তুলে দিচ্ছো ঠোঁটে
মুখে
স্বেদবিন্দু জমে
গন্ডদেশে নাকে

তুমি ওড়ো, উড়ে যাও
উড়ে উড়ে নিয়ে আসো
খাবারের কুটো
পোনাদের নিয়ে মাতো
হাসো
ভালোবাসো

নিংডে নিচ্ছে
হাঁড় মজ্জা
স্বপ্ন
ভবিষ্যত
নিংড়ে নেয়
কলহাস্য

তবু শূন্য
শূন্যতা তোমাকে ডাকে
হাহাকারে
ছানার ডানার দিকে চেয়ে
বুক হু হু করে

কোন ফাঁকে
উড়ে যাবে ছানা
গৃহকোণ খালি শুধু
পড়ে থাকবে
ধান
ঘামগন্ধ
স্বেদবিন্দু
স্মৃতি বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

ফেরির ফেরারি // জিললুর রহমান

লিখেছেন , ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫

বহু তদবির করেও যখন চট্টগ্রামে আসার চেষ্টা ব্যর্থ হলো ঠিক তখনই সরকারের পাতলা কাগজ আমাকে বরিশাল যাওয়ার নির্দেশ দিলো। সেই বহুকাল ধরে ঘুরছি রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট – সপ্তাহ, বছর পেরিয়ে গেলো - ফেরা হয় না প্রিয় মাতৃভূমি চট্টগ্রামে। আবার ফিরেছিও তো প্রতি সপ্তাহেই। নিজেকে প্রায়ই মনে হয় যেন আন্তঃজেলা বাসযাত্রি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

আন্তর্বয়নে আমার কবিতা // জিললুর রহমান

লিখেছেন , ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০১

জিললুর রহমান
আন্তর্বয়নে আমার কবিতা
আমাকে টানেনা কোনো স্মৃতির অলিন্দ, আমি তবু ফিরে ফিরে যাই পুরনো তারার পানে। সুপ্রাচীন তারকারা আমাকে প্রশান্তি দেবে এমন ধারণা নিয়ে এগিয়েছি সময়ের অনেক প্রহর। ভাবনা বিলাসে কাটিয়ে বহুকাল – দেখেছি একদিন কবিতার আনন্দ সকট পৌঁছে গেলো বিষন্নতার ঘাটে, বিবমিষার ইঁদারায়। সেখান থেকে যে বিষন্ন বহর আমাদের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

আহা ঘাম // জিললুর রহমান

লিখেছেন , ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

আহা ঘাম!
হেমন্তের দুপুর গড়ানো
সর্পিল তরল
জ্যান্ত জলজ্যান্ত

ভয়ের দুরন্ত শীতে
মাঠে ময়দানে রোদে পুকুরের ঘাটে
বটবৃক্ষ তলে
ভুতুরে বাতাস যদি বয়
ঘাড়ে কী গর্দানে
জামার আস্তিনে
দর দর নামে
ক্লান্তির দেউরি বেয়ে
ঘাম

তোমাকে প্রথম দেখা
হাতের তালুতে পিচ্ছিলতা
যতোবার চেয়ে চেয়ে দেখি
বর্ষার মেঘের আড়ালেও
ভিজে উঠি ঘেমে
ভোরের শিশির জমে বুকে
চিবুকের ঘাসের উঠোনে

আজো ঘাম বেয়ে বেয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৩২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ