প্রধানমন্ত্রী প্লিজ রোজার মত পুজাকেও গুরত্ব দিন। না হলে আমরা বাঁচবো কিভাবে??
২১ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অফিস থেকে ২ দিনের ছুটি নিয়ে ঢাকা থেকে চিটাগাং আসলাম গতকাল রাতের বাসে। আজকে মা মাসিক বাজারের জন্য বাজারে পাঠালেন। মুলত মাসিক বাজার মাসের শেষে করা হয়। কিন্তু পুজা সামনে রেখে মা এবার আগেই এটা করতে বললেন। সাধারনত আমিই মাসিক বাজারটা করে থাকি। সকালে বাজারে গেলাম ছোটভাইকে নিয়ে কাজির দেউড়ি বাজারে। গিয়ে প্রথমেই পরিচিত মুদি দোকানে ঢুকলাম বাজারের লিস্ট নিয়ে। বাজার শেষে লিস্টে মুল্য দেখে আমি আমি কিছুটা ভ্যাঁবাচ্যাকা খেলাম জিনিসের দাম দেখে। রোজার সময় যেখানে আমি চাল নিলাম
৪০ টাকা করে সেটা এখন ৪৫ টাকা, ১কেজি আটার প্যাকেট নিয়েছিলাম ২৩ টাকায় এখন ৩৪ টাকা, চিনি ৪৩ থেকে বেড়ে এখন ৫৩ টাকায়, ৫ লিটার রুপচাঁদা তেল রোজায় নিলাম ৪২৪ টাকায় এখন সেটা হয়েছে ৪৫৪ টাকা,
সবচেয়ে যেটা মাথার মেজাজ বিগড়ে দিল সেটা হলো পিঁয়াজ। যা রোজায় ছিল ২৪ টাকা সেটা এখন ৩৫ টাকা। আর রসুন হয়েছে ১২০ থেকে ১৬০ টাকায়, আঁদা ১০০ থেকে ১৪০ টাকায়। মানে অধিকাংশ দ্রব্যমুল্য বেড়েছে শতকরা ৫০% এর মতো। রোজায় আমার মাসিক বাজার করতে যেখানে লেগেছিল ৪২৮০ টাকা সখানে এবার লেগেছে ৫৯২০ টাকা। মানে ১৬৪০ টাকা বেশি!!!!
সুরন্জিত বাবু সামনে পুজো আসছে। আপনি প্লিজ এ ব্যাপারে নজর দিন। আপনি অনেক ক্ষমতাবান সেটা আমরা জানি। আপনি বললে মাননীয় প্রধানমন্ত্রী রমজানে যেভাবে ব্যাবসায়ীদের ধমক দিয়ে দাম কম রেখেছিলেন সেভাবে পুজাতেও জিনিসের দাম কমাবেন সেটা আমরা বিশ্বাস করি। আর তা করতে পারলে আমরা সংখ্যালগু হিন্দুরা পুজোতে উপোষ থাকতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন