somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও নৈতিকতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন থেকে ধর্মের বীজ বোনা শুরু হয়েছে তখন থেকেই ধর্ম বিশ্বাসকে নৈতিকতার একমাত্র উৎস হিসেবে ধরা হয়েছে। পশ্চিমা বিশ্বে খ্রিস্ট ধর্ম আবির্ভাবের আগে থেকেই ধর্মকে নৈতিকতার উৎস হিসাবে পুঁজি করে মানুষদের মগজ ধোলাই করা হয়েছে, এবং ব্যাপক ভাবে প্রচার করা হয়েছে যে ধর্মই নৈতিক মূল্যবোধ শিক্ষার একমাত্র সম্বল।

আমাদের দেশের দিকে তাকালে আমারা দেখতে পারি ছোটবেলা থেকেই আমাদের মাথায় এই ব্যাপার গুলো খুব সুন্দর ভাবে ঢুকিয়ে দেয়া হয়। যেমন আমাদের অনেকের ক্ষেত্রেই এমন হয় যে বাংলা শেখানোর আগেই বাসায় হুজর রেখে বা মসজিদ অথবা মক্তবে পাঠিয়ে আরবি শেখানো হয় যদিও সেটা কোন অর্থ বোঝা ছাড়াই পড়ান হয় । অনেক বাচ্চাদের বাবা-মাকে বলতে শোনা যায় এই সোনা এটা করে/বলে না আল্লাহ গোনা দিবে এইরকম আরও অনেক কিছু। অন্যান্য ধর্মানুসারিদের ক্ষেত্রেও একই । আমাদের ছোটবেলা থেকেই ধর্মের সাথে নৈতিকতাকে এক করে এমনভাবে ভাবানো হয় যেটা আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ভাবতে বাধ্য হই যে সমস্ত নৈতিকতা বুঝি ধর্ম থেকেই আয়ত্ত করা সম্ভব। কিন্ত আসলেই কি ধর্মের সাথে নৈতিক মূল্যবোধের আদ্যও কোন সংযোগ বিদ্যমান বা এটাই কি একমাত্র উৎস?

আমরা কি আসলেই নামজ, রোজা, হজ্জ, যাকাত পূজা পার্বণ করে নিজেদেরকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে পারি। যদি তাই হত তাহলে পৃথিবীতে ধর্মের নামে এত মারামারি, হানাহানি, বিদ্বেষ, সন্ত্রাস কোথা থেকে আসে? এগুলি আসে এই কারনেই যে, আসলে ধর্ম কখনই মানবজাতির জন্য নৈতিকতার উৎস হিসাবে ভূমিকা রাখেনি। বরঞ্চ মানুষের মাঝে সমস্ত কুসঙ্কশার আর অন্ধকারের অন্যতম উৎস হচ্ছে এই সমস্ত ধর্ম। ধর্ম মানেই বেহেস্তের লোভ আর দোযখের ভয় । প্রতিটা ধর্মের বিদাতাই ভাল কাজ করলে পুরষ্কারের কথা বলে আর খারাপ কাজ করলে বলে শাস্তির কথা । সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝাই যায় যে পুরষ্কারের লোভটাই প্রধান। আর যেখানে পুরষ্কারই মুখ্য সেখানে নৈতিকতা শুধুই প্রদর্শন মাত্র । আমরা যদি একটু খেয়াল করে লক্ষ্য করি তাহলে দেখতে পাব পূজা, প্রার্থনা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত এগুলি সবই হচ্ছে নৈতিকতার ধার না ধেরে উপরওয়ালার এবং সাধারণ মানুষদের আশীর্বাদ পাওয়ার উন্মাদনা মাত্র । আর এ কারনেই আমরা দেখতে পাই মানুষের এবং সমাজের প্রতি যাদের অবজ্ঞা এবং প্রতারণা বেশি তারাই আল্লাহ-বিল্লাহ করে বেশি। বাংলাদেশের খুব কম রাজনৈতিক নেতা বা ব্যবসায়ী আছেন যাদের নামের আগে আলহাজ্ব নেই তার কারন এই “আলহাজ্ব” ব্যাপারটি মানুষের মধ্যে তাদের বিশ্বস্ত ও সম্মানী হিসেবে স্থান করতে সাহায্য করে । কাজেই দেখা যাচ্ছে ধর্মই একমাত্র ব্যবস্থা যেখানে সমস্ত আকাম কুকাম করেও পাড় পেয়ে যাওয়ার সুন্ধর উপায় বাতলে দেয়া আছে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×