somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত মুহম্মদের উদারতা বনাম নৃশংসতা

১৮ ই জুন, ২০১১ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলা থেকেই মহানবী সম্পর্কে একটি গল্প শুনতাম। মহানবীকে এক বৃদ্ধা মহিলা পছন্দ করতেন না। তিনি মহানবীর চলার পথে প্রত্যেকদিনই কাঁটা দিয়ে রাখতেন। একদিন মহানবী দেখলেন পথে কাঁটা নেই। তিনি খোঁজ নিয়ে জানলেন বৃদ্ধা অসুস্থ। মহানবী তার বাড়ি গিয়ে পথে কাঁটা দেওয়ার জন্য কোনোরকম অভিযোগ না করে উল্টো বৃদ্ধার শরীরের খোঁজ খবর নিলেন। মহানবীর এই উদারতায় বৃদ্ধা তার সব অভিযোগ ভুলে গিয়ে মুহম্মদের কাছে ইসলাম গ্রহন করে মুসলমান হলেন।

এই কাহিনি শুনে মনে হবে আহা মহানবী কি উদার ও মহৎ মনের মানুষ। তারপর আরও মনে হবে এভাবেই বুঝি মহানবীর উদারতায় মুগ্ধ হয়ে আরবের সব লোকজন ইসলাম গ্রহন করেছে। কিন্তু ইতিহাস বলে অন্য কথা। আরবের ৯৯% লোক সে সময় ইসলাম গ্রহন করেছে মুহম্মদের তরবারির ভয়ে। আজকের বিষয় এটা নয়। এ বিষয়ে পরে কোনো পোস্টে লিখবো।

উপর্যুক্ত বৃদ্ধার কাহিনির সত্য-মিথ্যা সম্পর্কে সঠিক কিছু জানি না। আগে তো সত্য বলেই মনে করতাম। কিন্তু ইসলামের ইতিহাস ঘাঁটতে গিয়ে যে কাহিনিটা পেলাম তাতে শিউরে উঠলাম এবং বৃদ্ধার ঐ কাহিনি সম্পর্কে মনে সন্দেহ দানা বাঁধলো। এই দানা বাঁধার আর একটা কারণ, মুসলমানরা তাদের ধর্মকে উপরে উঠাতে গিয়ে যেসব কাহিনি ছড়ায় তার সবই মিথ্যা। এই কাহিনিগুলো তারা এমনভাবে ছড়ায় যাতে সরল বিশ্বাসে প্রথমে মনে হবে একদম সত্য। কিন্তু ঐটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলেই বেরিয়ে আসে আসল সত্য। যেমন নভোচারী নীল আর্মস্ট্রং এর ইসলাম গ্রহন, কোরানকে অবমাননা করায় এক শ্রীলঙ্কান নারীর বানর হয়ে যাওয়া ইত্যাদি, ইত্যাদি। এই ঘটনাগুলো তারা এমনভাবে ছড়ায় যাতে সাধারণ বিদ্যা বুদ্ধির লোকজনের পক্ষে সেগুলো প্রমান করা দুঃসাধ্য, তাই তারা সরল বিশ্বাসে সেগুলোকে গ্রহণ করে। এই জন্যই্ বৃদ্ধা ও মহানবীর ঐ কাহিনির সত্যতা সম্পর্কে আমার সন্দেহ। এই সন্দেটি আরও গাঢ় হলো হযরত আলীর বর্ণনায় নিচের এই ঘটনাটি পেয়ে;

একজন ইহুদি রমণী প্রায়ই আল্লাহর রসুল মুহাম্মদকে (দঃ) ব্যঙ্গ-বিদ্রুপ করতো। একজন লোক ঐ মহিলার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে টানতে থাকেন যতক্ষণ না তার মৃত্যু হয়। নবীজি ঘোষণা দিলেন, “ঐ মহিলার জীবনের কোনো ক্ষতিপূরণ দেয়া যাবে না।” (দ্রষ্টব্য : আবু দাউদ শরিফ, বুক ৩৮, নম্বর ৪৩৪৯)।

এটা নিশ্চিত যে নবীর আদেশ ছাড়া তো ঐ লোক আর ঐ ইহুদী মহিলার গলায় দড়ি লাগিয়ে টানতে যান নি। নবী যেভাবে বলেছে ঐ সাহাবী সেভাবেই তা বাস্তবায়ন করেছে। এই যদি হয় নবীর মানসিকতা তাহলে উপর্যুক্ত ঐ বৃদ্ধা মহিলার ব্যাপারে নবীর যে উদারতা, তা কিভাবে সম্ভব ? বিষয়টা একবার চিন্তা করুন ঘটনাটা কত নির্মম ও নৃশংস! গলায় ফাঁস লাগিয়ে তাকে মাটিতে ফেলে টানতে থাকে ততক্ষণ, যতক্ষণ না তার মৃত্যু হয়!

মহানবীর শ্বেতশুভ্র ভাবমূর্তির বিপরীতে প্রথম যারা এই ঘটনা জানলেন তার একটু অবাকই হতে পারেন। কিন্তু আমি অতটা অবাক হয় নি। কারণ, ইসলামের ইতিহাস ঘাঁটতে গিয়ে যে সব লোমহর্ষক ঘটনার বর্ণনা পেয়েছি তাতে নবীর পক্ষে এরকম ঘটনা খুবই সামান্য ব্যাপার। পরবর্তীতে আস্তে আস্তে এই ব্যাপারগুলো আলোচনা করা হবে। ইসলামের ইতিহাস ঘাঁটতে গিয়ে আমার আর একটা কথা মনে হয়েছে, এদেশের মুসলমানরা ইসলামের কিছুই জানে না। কারণ, তাদেরকে জানানো হয় না। কেউ যদি ইসলামের সম্পূর্ণ ইতিহাস জানে তার পক্ষে কোরান ও নবীর উপর শ্রদ্ধা রাখা সম্ভব নয় কোনোভাবেই । যাদের এ বিষয়ে আগ্রহ তারা আমার পরবর্তী পোস্টগুলো পড়তে থাকুন, আমি গ্যারন্টি দিচ্ছি আমার কথার সত্যতা সেখানে প্রমাণিত হবে।

কৃতজ্ঞতা প্রকাশ : আকাশ মালিক (মুক্তমনা ব্লগার)

হৃদয়াকাশ, ঢাকা।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×