somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজিজ বচন

২৩ শে নভেম্বর, ২০০৬ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো নাম এমএ আজিজ। দেড় বছর ধরে ছিলেন সিইসি পদে। তার হাস্যকর কথাবার্তা ছিল মানুষের নিত্য হাসির খোরাক। এসব কথাবার্তার সংক্ষিপ্ত আয়োজন 'এ আজিজ বচন'।
23 মে, 2005: (ইসিতে যোগ দিলেন বিকাল সাড়ে 5টায়) আই অ্যাম নো বডিস ম্যান, আই অ্যাম এভরি বডিস ম্যান। এই কাঁধ খুব ছোট, দায়িত্ব অনেক (সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতে)।
12 জুন, 2005: (সিইসি এমএ সাঈদের 6 দফা সংস্কার প্রস-াব প্রসঙ্গে) এরকম বিদায়ের সময় শত শত প্রস-াব দিয়ে যাওয়া যায়।
30 জুলাই, 2005 : (নামসর্বস্ব রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠানে) এত রাজনৈতিক দল থাকলে দেশে উন্নতি হবে কী করে। আওয়ামী লীগ সংলাপে অংশ না নিলে আমি তো আর কাঁধে করে নিয়ে আসতে পারি না।
6 আগস্ট, 2005: (নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে বৈঠক) কে কী সিদ্ধান- দিল তা বড় নয়, ভোটার তালিকা নতুন হবে_ এটাই আমার সিদ্ধান-।
4 জানুয়ারি, 2006: (হালনাগাদের পক্ষে হাইকোর্টের রায়) এ রায় মানা বাধ্যতামূলক নয়।
8 জানুয়ারি, 2006: (অসুস্থতা শুরু) পুরনো কোমরের ব্যথা বেড়েছে। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি।
23 জানুয়ারি, 2006: (ট্রয়কা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে চাইলে) সিইসি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের 312 নম্বর কেবিনে। রাতে থাকেন বাসায়। ভোরে এসে উঠেন কেবিনে (বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ)। রোগ_ চোখে ছানি, পায়ে ব্যথাসহ 8টি।
28 জানুয়ারি, 2006: (পদত্যাগের দাবি প্রসঙ্গে) পদত্যাগের প্রশ্নটিই অবান-র। আমি সাংবাদিক হলে কোন প্রশ্নই করতাম না। 15 কোটি লোকের 15 কোটি মত থাকতে পারে। পদত্যাগের প্রশ্নটি আনলাইসেন্সড কোয়েশ্চেন। এটা কী নিউজ উৎপাদনের ফ্যাক্টরি। যদি বলি আমার দিল খোলা। তাহলে কী আমার কলিজা কেটে দেখাতে হবে। নাজমুল হুদা ছাতা সরিয়ে নিলে বৃষ্টি বা রোদ লাগবে। কিন' আমি আছি ইসির ছাদের নিচে। তাই আমি নিরাপদ। কোন রাজনৈতিক দল দাবি করলেই তো আর ইসি ছেড়ে দৌড় দিতে পারি না।
23 মে, 2006: (হালনাগাদের পক্ষে হাইকোর্টের রায় বহাল) শয়তান এবং মানুষেরই ভুল হতে পারে।
12 মে, 2006: ভোটার তালিকা হবে ওয়ার্ডে এবং ইউপিতে বসে।
1 জুন, 2006: (নিজের লক করা দরজা খুলে তিনতলার জনসংযোগ কর্মকর্তার কক্ষে এসে) প্রতিদিন যদি প্রশ্ন করেন আপনি কখন পদত্যাগ করবেন আমি কী বলব। (এই প্রতিবেদককে উদ্দেশ করে) এখন যদি আমি বলি আপনি পান খান কেন, লাল গেঞ্জি পরেন কেন? তাহলে এর কী কোন উত্তর আছে? ছবি তোলা আমার খুব পছন্দ। নিজেকে টিভিতে দেখলে ভালোই লাগে। উত্তম কুমার উত্তম কুমার লাগে।
19 জুলাই, 2006: ভোটার তালিকা হালনাগাদে ঘরে ঘরে যাওয়া হবে।
3 জুন, 2006: (সাংবাদিকদের) সিইসির রুমে কীভাবে প্রবেশ করতে হয় তাও জানেন না।
13 আগস্ট, 2006: (সুশীল সমাজের পদত্যাগের দাবি প্রসঙ্গে) সুশীল সমাজ! হাঃ হাঃ হাঃ। তাদের প্রসঙ্গে আমি আর নাইবা বললাম। পদত্যাগের দাবি রাজনৈতিক। সবাই আমার অধীনে নির্বাচনে অংশ নেবে।
17 সেপ্টেম্বর, 2006: পদত্যাগের প্রশ্নই ওঠে না। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
28 অক্টোবর, 2006: (পদত্যাগ প্রসঙ্গে) সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন-ামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণী। আমার চিন-া শুধু ইলেকশন, ইলেকশন, ইলেকশন।
3 নভেম্বর, 2006: আমি মোটেও উদ্বিগ্ন নই। বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।
10 নভেম্বর, 2006: উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী আমার বাসায় যাননি। আবার বলবঃ 'আমার পদত্যাগ করার কোন ইচ্ছা নাই।'
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×