ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি বিড়ম্বনা
২৩ শে নভেম্বর, ২০০৬ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি বিড়ম্বনা
গত 11 নভেম্বর থেকে ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণীতে বাংলা মিডিয়ামের ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকের খবর অনুযায়ী ফরম ক্রয় করার সময় ভিড়ের চাপে 5/7 জন অভিভাবক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 2/1 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এই অবস্থায় যদি স্কুল কতর্ৃপক্ষ একটু দায়িত্বশীল হতেন বা আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নিতেন তাহলে নিশ্চয়ই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। স্কুলটির কয়েকটি গেট আছে। প্রতিটি গেটে ফরম বিক্রির কেন্দ্র রাখা হলেও এ বিশৃংখল অবস্থার সৃষ্টি হতো না বলে মনে করি। সবচেয়ে মারাত্দক ব্যাপারটি হল একজন মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে 4/5 ঘণ্টা পর যখন কাউন্টারে পেঁৗছায় তখন কাউন্টার থেকে বলা হয় 500 টাকার নোট গ্রহণ করা হবে না। ভাংতি টাকা দিতে হবে। চিন-া করে দেখুন যে লোকটি 4/5 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শুধু 500 টাকার নোটের কারণে ভর্তি ফরম ক্রয় করতে পারেননি, তার মানসিক অবস্থা কী হতে পারে? অভিভাবকদের এভাবে হয়রানি করার কোন যুক্তি থাকতে পারে না। যেখানে হাজার হাজার টাকার ফরম বিক্রি হচ্ছে সেখানে পাঁচশ' টাকা ভাংতি দিতে না চাওয়ার বিষয়টি অত্যন- হাস্যকর। সামনের মাসেই এ স্কুলের ভর্তি পরীক্ষা। হাজার হাজার শিশু পরীক্ষা দেবে। আমরা আশা করব অন-ত ভর্তি পরীক্ষা গ্রহণকালে যেন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয় এবং ফরম বিক্রির সময় যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না ঘটে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন