somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূল্য 8 ডলার 75 সেন্ট

০২ রা জানুয়ারি, ২০০৭ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশে যারা থাকেন তাদের হুর-পরীদের নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। আমিও এর ব্যতিক্রম নই। এই তো সেদিন, আসছিলাম সাপ্তাহিক বাজার করে। বাজার গাড়ির বুটে রেখে যেই দরজা খুলব, ওমনি রিনিঝিনি কন্ঠে কে যেন বলে উঠলো "Excuse me!! "প্রথম ডাকে বুঝি নি। 2য় বার ডাকলে ঘাড় ঘুরালাম। নিজের কপাল যে এতভালো আগে বুঝি নি কখনও। হুর-পরী বললে কম বলা হবে। অসাধারণ সুন্দরী এক শ্বেতাঙ্গিনী, আমার সাথে কথা বলতে চায়!!! কি সৌভাগ্য আমার!! শ্বেতবণের অঙ্গে তার চরম বসত্রাভাব। পরনে তার ছিল জিন্সের প্যান্ট, যার আকৃতি প্যান্ট নামের কলঙ্ক আর উপরিদেশের আবরণ ছিল অন্তর্বাস শব্দের পরিপূরক। নারী দেহের যে সব মহামূল্যবান সহান প্রদর্শন করা সম্ভব তথাকথিত ন গ্ন না হয়ে, সবকিছু উদারহস্তে প্রদর্শিত আমার সামনে। কিছুক্ষণের জন্য নিজেকে জান্নাতবাসী মনে হলো। মনে হলো এই মানবীর সাথে বসবাসের জন্য আমি আমার মা-বাবা থেকে শুর ুকরে সবকিছু ত্যাগ করতে পারি।

যাইহোক, 2য়বার "Excuse me!! " শুনে ঘোর কাটলো। অপ্সরী জানালেন যে তার মোবাইলের চার্জ শেষ। আমার মোবাইল থেকে একটা কল করা যাবে নাকি? একটু সাত-পাঁচ ভেবে রাজি হয়ে গেলাম। কি আছে আল্লাহর দুনিয়ায়? বলা তো যায় না, যদি ভূল করেও 1টা অফার দিয়ে বসে এক সাথে কফি বা ডিনার করার।

যাই হোক এর মধ্যে সুন্দরীর নম্বর ডায়াল করা শেষ। কিন্তু কোন কথা বলছে না। জিজ্ঞাসা করে ফেললাম "এনিথিং রং?"

উনি মিষ্টি হেসে জানালেন, "আই এম ওয়েটিং ফর দ্য কল টু বি ট্রান্সফারড টু দ্য রাইট ডিপার্টমেন্ট"

আমি এবার প্রমাদ গুনলাম। বলে কি বেটি? বে টি কি 13----নম্বরে ফোন দিল নাকি? আচ্ছা বিপদ তো। এখানে উল্ল্যেখ্য যে 13---- নম্বরে প্রতি মিনিটে এক্সট্রা গুনতে হয় আর অপারেটররা সহজে ফোন তুলে না। লজ্জা-শরমের মাথা খেয়ে বললাম আমার তাড়া আছে, আমার যেতে হবে।

জবাবে সুন্দরী আমার হাত ধরে বলল "Please!! Give me 2 more minutes" মানুষ অনুরোধে ঢেঁকি গিলে...আর আমি মোটামুটি জাহাজ গিলে বললাম " ওকে..টেক ইওর টাইম।"

যাই হোক মোটামুটি আরও 5 মিনিট পর যখন মোবাইলটা নিজের হাতে পেলাম.. তখন হাঁপ ছেড়ে বাঁচলাম।

সুযোগ হাতছাড়া না করে আমি তাকে লান্চের দাওয়াত দিয়ে দিলাম। জবাবে জানলাম সে খুব ব্যস্তএবং দাওয়াত কবুল করা তার পক্ষে সম্ভব না। কিন্তু বিদায়বেলায় পেলাম 2 গালে সুন্দরীর ঠোটের কোমল স্পর্শ আর কৃতজ্ঞতা বাণী "You are a Legend"

পুনশ্চ: গত মাসের মোবাইল বিল পেলাম, জানতে পারলাম ঐ চুমুর দাম ছিল 8 ডলার 75 সেন্ট
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৭ রাত ৯:৫১
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×