somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আমি..................(6)

৩০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা। আব্বার সাথে ঢাকা থেকে কুষ্টিয়া যাব, গ্রামের বাড়িতে। তখন আমার বয়স হবে 5/6 বছর। বষর্াকাল। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর তখন যোগাযোগ ব্যবসহা খুব একটা ভাল ছিল না। তাছাড়া গ্রামের বাড়িতে টেলিফোন নেই। আম্মার মন খুব খারাপ। আমি প্রথমবারের মত চোখের আড়ালে যাব তাই। আমার তখন এতকিছু বোঝার বয়স হয়নি। আমি খুবই উত্তেজিত কারন আমার দুই বোনকে সঙ্গে নেয়া হচ্ছে না। আমার এই সাফল্যে আমার দুই বোনের গা যে জ্বলে যাচ্ছে তাও বুঝতে পারছি। তাই আনন্দের সীমা নেই আমার।

যাই হোক বাসে চড়ে রওয়ানা দিলাম। সেসময় কুষ্টিয়া যেতে হলে 2 টা ফেরি পড়ত। আরিচা-নগরবাড়ী দিয়ে যমুনা নদী আর পদ্মা নদী পার হতে হতো ফেরিতে করে। দেখতে দেখতে আরিচা চলে এলাম। ফেরিতে বাস উঠে গেল। আমি আর আব্বা ফেরির উপরে ডিলাক্স কেবিনে বসে নদীর দৃশ্য দেখতে লাগলাম। বলে রাখি আরিচা-নগরবাড়ী ফেরিতে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগত। বৃষ্টির মাঝে যমুনার সেই উত্তাল রূপ আজও চোখে ভাসে।কি বিশাল লাগত যমুনাকে তখন। ছোট চোখে মনে হত সমুদ্্রের মাঝে যেন হারিয়ে গেছি।

এরই মধ্যে আব্বা দেখি কেবিনের ওয়েটারকে ডেকে মেন্যু জিজ্ঞাসা করলেন। জানা গেল, মেনু্যতে আছে ইলিশ মাছ। বৃষ্টির দিনে ইলিশ মাছ দিয়ে সাদা ভাত আমার আব্বার অত্যন্তপ্রিয় একটি খাবার। আমারও প্রিয় খাবারের একটি হলো ইলিশ মাছ দিয়ে সাদা ভাত। বংশানুক্রমিকভাবেই হয়তো আমি এটা পেয়েছি।

আব্বা অডর্ার দেয়ার পর আমি বলেছিলাম " আব্বা, আম্মা জানলে রাগারাগি করবে।" এর উত্তরে আব্বা বলেছিলেন, "বাপ-বেটার সিক্রেট মার কানে যাবে কেন?" না সেই সিক্রেট আজও আমার মা জানেন না। তবে সেদিনের সেই সাদা ভাত দিয়ে ইলিশ মাছের কড়া ঝালের তরকারি খেয়ে যে তৃপ্তি পেয়েছিলাম সেটা আজ পর্যন্ত কোন খাবারে পাই নি। চাইনিজ, থাই, ইটালিয়ান,গ্রিক, মেক্সিকান কতদেশি খাবার খেলাম এদেশে এসে। দেশে থাকার সময় অনেক পাকা রাঁধুনীর রান্না করা ইলিশ মাছ খেয়েছি। কিন্তু সেদিনের মাছের মত স্বাদওয়ালা ইলিশ এ জগতে আজতাক খাই নি ও খাব বলে আশাও করি না।

আমি ভাবতাম এ ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বিচ্ছিন্ন একটি ঘটনা। অনেক বছর পর আমার জনৈক শুভাকাঙ্ক্ষী একরাম ভাই আড্ডা প্রসঙ্গে বললেন উনার বাবা মারা যাওয়ার পরদিন উনার ফুপু-চাচীরা জোর করে ধরে এনে খাওয়াতে বসিয়েছিলেন। মেন্যু ছিল গরুর মাংস ভূনা আর সাদা ভাত। ওই গরুর মাংস নাকি একরাম ভাইয়ের জীবনে খাওয়া সেরা গরুর ভূনা। আমাকে উনি বলেছিলেন "ভাই আপনারা হাসতে পারেন। আমাকে পাগল বলতে পারেন। কিন্তু ওই রকম মাংস আমি আমার জীবনে দ্্বিতীয়বার খাই নি"।

আমি উনাকে অবিশ্বাস করি নি। কেউ এরকম কাহিনী আবার বললে অবিশ্বাস করবও না। আমি নিজেই যে এমন একটি ঘটনার সাক্ষী বা ভিকটিম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×