somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলগা প্যাঁচাল

১১ ই মার্চ, ২০০৭ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে স্বর্গ থেকে মত্যর্ে পদার্পণ করলাম। বাংলাদেশে গিয়েছিলাম প্রায় আড়াই বছর পর। বিগত তিন সপ্তাহ এখন মনে হচ্ছে চোখের পলকে কেটে গেছে। গত আড়াই বছরে মনে হয় এত তাড়াতাড়ি সময় আর যায় নি। যাই হোক দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশে যাওয়ার অনুভূতিটা দারুণ সুখকর। তেমনি মাত্র 2/3 সপ্তাহ কাটিয়ে ফেরত আসাটাও খুবই দুঃখজনক এবং ক্ষেত্রবিশেষে হতাশাজনক। ফিরে এলাম গত শনিবার রাতে। ইমিগ্রেশন কর্মকতর্া যখন ছিল-ছাপ্পর মেরে বললেন "ওয়েলকাম হোম,স্যার" তখন এমন রাগ হয়েছিল তা বলার মত না। মনে হয়েছিল ব্যাটার কল্লাটা চিবিয়ে খাই। ঘরে ঢুকে এত মেজাজ খিঁচড়ে গিয়েছিল, তা বলার মত না। রাগে সব ভেঙ্গেচুরে ফেলতে ইচ্ছা করছিল।

আসলে প্রবাস জীবনটা যে নিঃসঙ্গতায় ভরা এক অসহ্য সময় তা দেশে গেলে ভালমতো উপলব্ধি করা যায়। দেশে কেউ না কেউ সবসময় আছে। নিজেকে কখনই একা মনে হয় না। পরিবেশটাই অন্যরকম। সুখী অ্যাটমোসফিয়ার। হ্যাঁ, দুঃখ-কষ্ট আছে, তা তো সব জায়গাতেই রয়েছে। কিন্তু তার পাশাপাশি যে মানসিক সাপোর্টটা পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়, তার তুলনা নেই। এখানে এরকম মানসিক সাপোর্ট কে দেবে? মনে আছে মাস দু'য়েক আগে ভাঙ্গা কাঁচের টুকরায় পা কেটে গিয়েছিল, দর দর করে রক্ত পড়ছিল। উপায় নেই, তাই এক হাতে স্যান্ডেল আর আরেক হাতে গাড়ির চাবি নিয়ে ছুটেছিলাম প্রিন্সেস আলেকজানড্রিয়া হাসপাতালের ইমার্জেন্সিতে। হাসপাতালে পৌঁছানোর পর দেখি গাড়ির এক্সিলেটরের প্যানেল রক্তে রজ্ঞিত। খোঁড়াতে খোঁড়াতে রক্তাক্ত পা নিয়ে ঢুকেছিলাম ইমার্জেন্সিতে সেদিন। এরকম দুর্দিনে নিজেকে এত অসহায় মনে হয়, বলার মত না। দেশে এরকম একটা ঘটনা ঘটলে 4/5 জন দাঁড়িয়ে যেত সাহায্যের জন্য।

রাজনৈতিক অসিহরতা এখন দেশে নেই। বেশ শান্তিপূর্ণ একটা পরিবেশ এখন বিদ্যমান।রেডিও টুডে ও ফূর্তির সুবাদে মানুষজন বেশ ফূর্তিতে আছে বলেই আমার ধারণা।রাস্তাঘাটে ভিড়-ভাট্টাও অনেক কম মনে হয়েছে। যেরকম এখানে বসে শুনি অন্তত সেরকম জীবন অতিষ্ঠ করা জ্যাম আমি দেখিনি। তবে জিনিসপত্রের দাম বেশ বেশি মনে হয়েছে। আর সন্ধ্যার পর মার্কেট বন্ধ হয়ে যাওয়াতে রাস্তার ভিড়-ভাট্টা সন্ধ্যার পর সহনীয় বলেই মনে হয়েছে। সন্ধ্যার পর মার্কেট বন্ধ রাখার পক্ষপাতী আমি নিজেও। কারণ উন্নত বেশিরভাগ দেশে অফিস আওয়ারের পর দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে সপ্তাহে একদিন রাত নয়টা বা দশটা পর্যন্ত জনস্বার্থেদোকান-পাট খুলে রাখা উচিত ও অন্যান্য দিন অন্তত মুদির দোকানগুলো একটু বেশি রাত পর্যন্ত খোলা রাখা উচিত বলে আমি মনে করি।

এদেশে ফেরত আসার পর সবকিছুতেই বিরক্ত লাগছে। আরও কিছুদিন এরকম চলবে বলে আমার ধারণা। দেখি কবে মুক্তি পাই এই অসহ্য দোযখ থেকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×