somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল বিড়ম্বনা

১২ ই মার্চ, ২০০৭ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মোবাইলের কলরেট প্রায় ফ্রি পযর্ায়ে। তারপরেও মানুষের অভিযোগের অন্ত নেই। আমার ধারণা ফ্রি সেট-সিম দিয়ে যদি বলা হয় আজীবন ফ্রি কল করতে পারবেন তাতেও অনেকের অভিযোগ থাকবে। তবে বলতে দ্্বিধা নেই যে স্বল্প সংখ্যক মানুষের সুবিধা হলেও বেশিরভাগ মানুষই মোবাইল কোম্পানিগুলোর প্রায় ফ্রি নীতিতে বিরক্ত। মোটামুটি দায়িত্বপূর্ণ কাজ করেন এমন মানুষদের অনেকেই বলা শুরু করেছেন যে কলরেট বাড়ানো উচিৎ।কারন দিনের বেশিরভাগ সময়ই ফোন কানে দিয়ে রাখতে হয় তাদের। আর মানুষজন অপ্রয়োজনে ফোন দিতেও আজকাল দ্্বিধাবোধ করে না। তারপর ধরা যাক কারও নিকটাত্নীয় মারা গেছেন বা গুরুতর অসুসহ হয়ে পড়েছেন মাঝরাতে। হাজার চেষ্টা করেও সেই ব্যক্তি তার আত্নীয়-স্বজনকে ফোন করে পাবেন না। কারন বেশিরভাগ মোবাইল অপারেটররা রাত বারটা থেকে সকাল 7 টা পর্যন্ত প্রায় ফ্রিতে কথা বলার সুযোগ দেয়। আর সেই প্রাপ্ত সুযোগ মানুষ এমনই অপব্যবহার করে যে যতই ডায়াল করুন না কেন সেসময়ে আপনি নেটওয়ার্ক বিজির টোন পাবেন। সাধে কি আর বলে ফ্রি তে বাঙ্গালী আলকাতরা খায়?

21 শে ফেব্রুয়ারী বইমেলায় গিয়েছিলাম। পা রাখার উপায় নেই শাহবাগ ও পাশর্্ববতর্ী এলাকায়। ঢাবি ও এর পাশর্্ববতর্ী এলাকা হয়ে গিয়েছিল জনসমুদ্্র।বইমেলায় ঢুকার লাইন চলে গিয়েছিল শিশুপার্ক অবধি। অবসহা দেখে আমার খালু বললেন বাবা এইখানে যদি লাইন দেই তাহলে বইমেলায় ঢুকার সময় "আসসলাতু খায়রুন মিন আল নাউম"। অকাট্য যুক্তি, তাই লাইনে না দাঁড়িয়ে পাবলিক লাইব্রেরিতে গিয়ে চা খাবার সিদ্ধান্ত নিলাম। চা খেতে খেতে বাসায় একটা কল করার জন্য ফোন বের করে দেখি নেটওয়ার্ক েনই। কি ব্যাপার বুঝলাম না। খালুও ফোন বের করে দেখেন একই অবসহা। পরে বুঝেছিলাম মানুষের তোড়ে পাশর্্ববতর্ী বেজ স্টেশনগুলো আর মোবাইলকে রেজিস্টার করতে পারছে না। বুঝুন অবসহা।

আমার এক বন্ধুর এখন বেশ রমরমা সময়। নয়া প্রেমে পড়েছে। ডার্লিঙের সাথে মোবাইলে কথা বলা লাগে। সে মোটামুটি 300 টাকার কার্ড কিনে মোটামুটি রাত 12 বাজার পাঁচ মিনিট আগে ডার্লিঙকে ফোন দিত। এতে পাঁচ মিনিট নরমাল রেটে কথা বলত, আর বারটা থেকে 30 পয়সা প্রতি মিনিট। কঠিন সিস্টেম। কিন্তু 2/3 দিনের মধ্যেই অন্যরাও সিস্টেমটা কবজা করে নিল। তখন বেচারাকে বারটা বাজার 10 মিনিট আগে থেকেই কথা বলা শুরু করতে হত। আসার আগ দিয়ে জানলাম বেচারাকে তখন রাত 12টা বাজার পনের মিনিট আগে ডার্লিঙকে কল করতে হয়। তা না হলে লাইন পাওয়া যায় না। হায়রে দুনিয়া!!

সস্তায় কল করার সুযোগ অবশ্যই আমাদের প্রাপ্য। কিন্তু এটাও দেখা দরকার কতখানি সস্তা কলরেট হওয়া উচিৎ।

সমপ্রতি গ্রামীনফোন বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে একটি মিউজিক ভিডিও বের করেছে। মোটামুটি সব চ্যানেলে তা সুযোগ পেলেই দেখানো হচ্ছে। ভাবখানা এমন যেন বাংলাদেশ প্রথম রাউন্ডে হেরে গেলে তো আর দেখানো যাবে না। তাই এখন যত পারি দেখিয়ে নিই। আমি গ্রামীনফোনের খুব বড় না হলেও মোটামুটি গোছের সমালোচক। 7 টাকা/মিনিট হারে কথা বলার দগদগে ক্ষত এখনও আমার হৃদয়ে আছে। তথাপি বলতে দ্্বিধা নেই যে এ্যাডটা খুবই সুন্দর। চিত্রায়ন ও গানের কথা এক কথায় দারুন। বাংলাদেশে শেষ যে কয়েকদিন ছিলাম, প্রতিদিন সন্ধ্যার খবর দেখতাম। কারন একটাই। প্রথম ব্রেকে এই গানটি/এ্যাডটি দিত। কারও কাছে ভিডিওটি বা গানটি থাকলে প্লিজ শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৭ রাত ১১:০৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×