বাংলাদেশ-জিম্বাবুয়ের ১ম টি টুয়েন্টি খেলা শেষ হবার তিন বল আগে আমার পাশের চেয়ারের দর্শক সরাসরি চেয়ারের উপর দাড়িয়ে খেলা দেখা শুরু করলেন! আমি সহ আরেকজন বললাম ভাই নিচে দাড়িয়ে খেলা দেখুন তাহলে পিছনের জন ও ভালো ভাবে দেখতে পারবেন!! উনি কেয়ার করলেন না!
বললাম ভাই চেয়ার নষ্ট হলে আগামীদিনের কারো সমস্যা হবে বসতে!
উনি বললেন নষ্ট হলে আমার কি? চেয়ার নষ্ট হলে সরকার দেবে!
বললাম ভাই আমরাই যদি নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করি তবে কেমনে হবে?
তিনি আর উত্তর দিলেন না! অভদ্রের মত সেই জায়গায় দাড়িয়েই খেলা দেখলেন!
উল্লেখ্য উনি সম্ভবত ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছিলেন! এই যদি ভলান্টিয়ারের মানসিকতা হয় তবে খেলা দেখতে আসা কতক বেয়াদবের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত?
বাংলাদেশ ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করছে! উচ্চাশা থাকবে এই উন্নতি অব্যাহত থাকুক আর সেই সাথে আমাদের দর্শকদের মানসিকতা সভ্য সুন্দর হোক! আবারও বাংলাদেশের জন্য শুভকামনা!!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



