ঢাকা, ০৪ অক্টোবর (আরটিএনএন ডটনেট)--
শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের পর এবার বাংলাদেশের সীমানার মধ্যে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বোরকা (ধর্মীয় পোশাক) পরতে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছে আদালত। সোমবার বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।
আদালতের রায়ে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে '৭২-এর সংবিধান পুনঃস্থাপিত হয়েছে। আর ১৯৭২ সালের মূল সংবিধানের চার মূলনীতির অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কাজেই কোনো ব্যক্তিকে কোনোভাবেই তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোনো দপ্তরে নারীদের বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দেয়। একই সঙ্গে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত না রাখারও নির্দেশ দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


