somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিইএস থেকে সরে যাচ্ছে মাইক্রোসফট

২৪ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিইএস থেকে সরে যাচ্ছে মাইক্রোসফট

বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস) থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় এবারই তারা শেষবারের মতো অংশ নেবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, যখন নিজেদের সুবিধামত সময় আসবে তখন অ্যাপলের মতো নিজেরা পণ্য প্রদর্শনের আয়োজন করে নতুন পণ্য আনার ঘোষণা দেবে। নতুন পণ্য আনার জন্য আর সিইএস মেলাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হবে না। অবশ্য, মাইক্রোসফট জানিয়েছে, পণ্যের ঘোষণা না দিলেও সিইএসকে যোগাযোগের একটা ক্ষেত্র হিসেবে ধরে রাখবে মাইক্রোসফট।

সিইএস মেলা থেকে সরে যাবার কারণ হিসেবে মাইক্রোসফট জানিয়েছে, জানুয়ারি মাসটি পণ্য বাজারে আনার জন্য সঠিক সময় বলে তারা মনে করছে না।

উল্লেখ্য, মাইক্রোসফট সিইও স্টিভ বলমার এবারের সিইএস মেলায় উইন্ডোজ ৮ বিষয়ে জানাতে পারেন এমনটিই আশা করছিলেন প্রযুক্তিবিশ্লেষকরা। কিন্তু উইন্ডোজ ৮ আসতে এখনো দেরি থাকায় মাইক্রোসফট পিছু হটছে বলেই খবর রটেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ম্যাকওয়ার্ল্ড কনফারেন্স-এর পর থেকে অ্যাপল কোনো মেলায় অংশগ্রহণ করে না।

সিইএস আয়োজক কনজিউমার ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন মাইক্রোসফট-এর সরে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×