somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ কী ভারত-যুক্তরাষ্ট্র জোটের ফাঁদে পা দেবে?

১০ ই মে, ২০২১ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জাপানের অর্থায়নে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। যে কারনে ঠিক পাশেই সোনাদিয়া দ্বীপে আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণে দারুণ উদ্যোগী ছিল অর্থনৈতিক শক্তিধর চীন।



২০১২ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের সোনাদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ বিনিয়োগের প্রস্তাব দেন। দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে এ নিয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। যদিও ভারতের অনিচ্ছায় শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ওই প্রকল্প হতে হঠাৎ করে সরে আসেন।

যৌক্তিকতা ছিল- চীনকে বঙ্গোপসাগরে সহজ প্রবেশাধিকার দিলে এটি ভারতের ভূরাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাবে।

এরপরও চীনারা হাল ছাড়েনি। তবে সোনাদিয়ায় চীনা অর্থায়নে বা গভীর সমুদ্রবন্দর যে হচ্ছেনা এটা বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের অংশীদার চীনাদের আগ্রহের প্রকল্পে মূল বাঁধার কারন শুধু ভারত, তা কিন্তু নয়। স্পষ্ট করে বলা যায়, যুক্তরাষ্ট্র-ভারত-জাপান-অস্ট্রেলিয়া বা ইন্দো-প্যাসিফিক নীতির কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে শি জিনপিংয়ের দেশ।

ইন্দো-প্যাসিফিক নীতি অনুযায়ী, ভারত বা বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত-জাপান-অস্ট্রেলিয়া একচ্ছত্রভাবে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। বিশেষ করে লাদাখে ভারত-চীন মুখোমুখি হওয়াতে নতুন এই জোট নিয়ে দারুণ আগ্রহ ভারতের।

আর এ চারটি রাষ্ট্রই যেহেতু চীনের ঘোরতর শত্রু (অর্থনৈতিক, সামরিক বা সীমান্তঘেঁষা হওয়ার কারনে), তাই তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় আগ্রহী এলাকায় যে চীনকে ঘাঁটি ঘেরে বসতে দেবেনা এটাই বাস্তবতা।

ইন্দো-প্যাসিফিক নীতি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র আড়ালে থেকে ইতোমধ্যে জাপানি বিনিয়োগের মাধ্যমে মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করেছে। এতে ধরেই নেয়া যায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্বে তারা একধাপ এগিয়ে আছে।

অন্যদিকে স্থলপথে চীনাদের ‌'রোড অ্যান্ড বেল্ট ইনিশেয়েটিভ (বিআরআই)' প্রকল্পে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়েও মার্কিন জোটের ভেটো আছে। এতে স্পষ্ট বাংলাদেশ নিয়ে দুই শক্তিধর জোট বা দেশের টানাটানি চলছে।

২০০৭ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে 'The Quadrilateral Security Dialogue বা কোয়াড একটি জােট গঠনও করা হয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের 'আগ্রাসী' পররাষ্ট্র নীতি মোকাবিলা করার জন্য অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট ‘কোয়াড’ সম্প্রতি হয়ে উঠেছে। কোয়াডভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠক করেছ এ অঞ্চলের নিরাপত্তা বিধানে বহুপক্ষীয় সুরক্ষাবলয় গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।



নিরাপত্তা বিষয়ক জোটে 'কোয়াড' এ বাংলাদেশকে টানার চেষ্টা হচ্ছে। এ নিয়ে উদ্বেগে চীন। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছেন, ‌''বাংলাদেশ কোয়াডে ঢুকে পড়লে যে এ অঞ্চলে চীনের অংশগ্রহণ চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে যথেষ্ট খারাপ করবে''।

কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বলেন, "এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়াটা ভালো না।''

ন্যাটোর আদলে এশিয়ায় একটি সামরিক জোট হিসেবে কাজ করতে চায় ভারত-যুক্তরাষ্ট্র জোট। যার মূল উদ্দেশ্যে জোটভুক্ত দেশের সার্বভৌমত্ব, নৌচলাচলের স্বাধীনতা, সীমানাসংক্রান্ত স্বাধীনতা, অবাধ বাণিজ্য ইত্যাদি নিশ্চিত করা তথা চীন থেকে অর্থনৈতিক বা সামরিক যে কোন যুদ্ধে ভারত বা জাপানকে রক্ষা করা।

প্রশ্ন হল- চীন আমাদের উন্নয়ন সহযোগী দেশ। পদ্মা সেতু থেকে শুরু করে দেশে সবকটি বড় প্রকল্পে চীনাদের অর্থায়ন রয়েছে। তাদের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধও নেই। একই উদাহরন জাপানিদেরও। অন্যদিকে ভারত-যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। তাহলে বাংলাদেশ কী কোন একক বলয়ে অংশ নেবে বা অংশ নেয়া ঠিক হবে? বন্ধুত্বের হাত বাড়াতে গিয়ে আগামী বিশ্ব অর্থনীতির মূল হাতিয়ার চীনের শত্রু হবে?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২১ রাত ১২:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×