somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি বদি ও তার ইয়াবা ব্যবসায়ী ভাই পেটালেন যুবলীগ নেতাকে

২৩ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমপি বদি। একটি আলোচিত নাম। একবাক্যে ইয়াবার গডফাদার। কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি। তবে আবদুর রহমান বদির এমপিগিরি না থাকলেও স্ত্রীকে সামনে রেখে আগের মতোই ক্ষমতা তার। নতুন করে আলোচনায় আসেন আবদুর রহমান বদি টেকনাফ পৌর আওয়ামী লীগের ২ নেতাকে মারধর করে আবার আলোচনায় এসেছেন।



মারধর করেছেন বদির আপন ছোট ভাই আবদুল শুক্কুরও, যিনি স্বঘোষিত ইয়াবা ব্যবসায়ী।

শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলার সময় এই ঘটনা ঘটে। এ সময় সেখানে বদির পাশাপাশি আওয়ামী লীগের কক্সবাজার জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন
ওই সভা চলাকালে টেকনাফ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মনু দলের ভেতরের নানা অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে বদি মঞ্চ থেকে নেমে এসে তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তখন মিলনায়নজুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

তারা বলেন, বদি মনুকে পেটাতে শুরু করলে তাকে রক্ষা করতে আসেন টেকনাফ পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদব মো. ইউসুফ ভুট্টো। এ সময় বদির ছোটভাই আবদুল শুক্কুর কয়েকজন অনুসারী নিয়ে ভুট্টোর ওপর চড়াও হন। পরে জেলা কমিটির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর ভাষ্য, বদির ভাই আবদুল শুক্কুর পুলিশের কাছে আত্মসমর্পন করা একজন ইয়াবা কারবারি। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। বর্তমানে তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক পদে আছেন। তিনি এলাকায় 'সিআইপি শুক্কুর' নামে পরিচিত।

জাবেদ ইকবাল চৌধুরী বলেন, 'বর্ধিত সভায় কি ঘটেছে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সবাই দেখেছেন। এখানে নতুন করে বলার কিছু নেই। সভায় জেলার সাংগঠনিক টিমের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। তারাই ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবেন।'

এ ব্যাপারে মারধরের শিকার মোহাম্মদ ইউসুফ মনু বলেন, 'জেলা কমিটির নেতাদের অনুমতি নিয়ে বক্তৃতা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবদুর রহমান বদি আমাকে মারতে শুরু করেন। আমি ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যাই। পরে আমার ওপর তার ভাই আবদুল শুক্কুর ও তার সাঙ্গপাঙ্গরা হামলে পড়েন। আমি এর কোনো প্রতিকার চাই না।



অবশ্য দলের কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি শাহ আলম চৌধুরীর বক্তব্য, 'আওয়ামী লীগ লাখো-কোটি কর্মীর বিশাল সংগঠন। এর একটি ইউনিটের সভায় সামান্য যে বিশৃঙ্খলা হয়েছে, তা হতেই পারে। আমরা সাংগঠনিকভাবে এটি ঠিক করে ফেলবো। কোনো সমস্যা হবেনা।'

তবে বদির ভাই আবদুল শুক্কুরের দাবি, সভায় মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তিনি বলেন, 'আমি পৌর শাখার একজন নেতা হিসাবে সভায় উপস্থিত ছিলাম। সেখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে আমি কয়েকজন কর্মী নিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেছি। কাউকে মারধর করার প্রশ্নই আসে না।'
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×