somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়ার অভিশাপে তেলের আকাশচুম্বি দাম!

০৫ ই মে, ২০২২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তহনও বিয়ে-টিয়ে করা হয়নি। পাত্রীপক্ষ যতবারই ৫৫০০ বেতন শুনেছে ততবারই পালিয়ে গেছে। হাজীর মেসে শুয়ে শুয়ে ভাবতাম চাল, ডাল, তেল, মাছের দাম এতো কম; মাস শেষে ৬০০-৭০০ টাকা সঞ্চয়ও হয়। বসিলার দিকে গেলে পুরো সংসার চালানো যায়, তবুও বৌ পাচ্ছিনা!



মোহাম্মদপুর কাটাসুরে ব্যাচেলরদের অতিপরিচিত ঠিকানা হাজীর মেস। প্রায়ই সেখানে বুয়াদের সঙ্গে কথা-কাটাকটি হতো। এই ধরুন, তিনদিন পরপর লবণ শেষ। চাল নাই, তরকারি নাই। ডালের ওপর তেলের বিশাল আস্তরণ, পেঁয়াজে ভরা এসব নিয়ে।

বুয়া প্রায়ই খোট্টা দিয়ে বলতেন, "আপনাদের বৌ থাকবে না, একটু বেশি তেল-পেঁয়াজ ছাড়া কি রান্নার স্বাদ হয়। বৌয়ের সঙ্গে তেল নিয়ে এভাবে বইলেন না। বুয়াদের পাইছেন যত পারেন বলেন।"

শহরে অন্তত ৮ মেসে ছিলাম। প্রায় সব বুয়াদেরই একই ভাষ্য। ততদিনে আসে লক্ষ্মী বৌ। তেলের দামও হু হু করে বাড়ছে। ঈদ আসে তো ব্যবসায়ীদের রাগ-অভিমান বেড়ে যায়, তাদের লোকসান যেন থামছেই না। পেঁয়াজেরও ঝাঁজ্ বাড়ে। বৌকে সরিষার তেল খাওয়ার পরামর্শ দিলাম। এতে কোলস্টেরল বাড়বে না, রান্নারও স্বাদও অপূর্ব সেই পরামর্শেও কাজ হচ্ছে না। যেন বুয়াদের অভিশাপ।

যাক সেই কথা, সর্বশেষ ব্যবসায়ীরা তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। মাত্র ১৯৮ টাকা, মানে ক্রেতাদের দিতে সুনজর দিয়ে দুইশ টাকা থেকে নিচে। সামনের আছে পেঁয়াজ, হাওরে বন্যার অজুহাতে চালের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে জ্বালানি তেল নিয়ে গণপরিবহনে কী ঘটে সেটা বাদই দিলাম।

আমার মতো অনেকেই ওষ্ঠাগত! কারও ক্ষেত্রে হয়তো তেলের দাম ৫০০ করলেই কী বা আসে-যায়। তবে যে মানুষটির নিন্ম, নিন্ম মধ্যবিত্ত আয়ের; যার অবৈধ আয় নেই। তার জন্য সত্যিই এটা যন্ত্রণাদায়ক। এজন্য বলছি তেলের দাম ৫০০ টাকাই নির্ধারণ করা হোক। যার সামর্থ্য আছে, তেল খাবেন। যার সামর্থ্য নাই তিনি তেলের ঘ্রাণ শুকবেন!

সরকার বলছে বা বলবে, তাদেরও কিছু করার নাই, বিশ্ব বাজারে তেলের দাম ঊর্ধ্বগতি। কিন্তু বিশ্বের কোন দেশ আছে যেখানে বাজার ব্যবস্থায় কঠোর মনিটরিং নাই। কোন দেশ আছে যেখানে লোক দেখানো মোবাইল কোর্ট আছে?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২২ রাত ১১:১৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×