somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজারবাগী পীরের সঙ্গে কেন দ্বন্দ্বে জড়ালো আওয়ামী লীগ?

২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার রাজারবাগে ‌'সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ' এর নামে ভন্ডামি করে অর্থ উপার্জন আর মামলাবাজির মাধ্যমে নিরীহ মানুষের জমিজমা হাতিয়ে নিলেও নিশ্চুপ ছিল সরকার। বরং হেফাজতে ইসলাম সহ সরকার বিরোধী ইসলামী দলগুলোকে দমনে রাজারবাগী মুরিদদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়।



প্রতারণার ফাঁদে পড়ে দেশের বিভিন্ন স্থানে শতশত মামলার আসামি হলেও তদন্তের নামে টালবাহানা করে সরকারি গোলন্দাজ বাহিনী পুলিশ। কিন্তু মসনদের শেষবেলায় রাজারবাগীর বিরুদ্ধে নড়েচড়ে বসেছে সরকার! এক ভন্ডপীরের পেছনে লেলিয়ে দেয়া হয়েছে সরকারি পোষা পুলিশ ও মিডিয়া সন্ত্রাস! কিন্তু কেন?

১৯৯৮ সালের দিকে প্রকৌশলী বাবার মৃত্যুর পর রাজারবাগের বাড়িতে আস্তানা গড়ে নিজেকে পীর দাবি করে মুরিদের সংখ্যা বাড়াতে থাকেন ভন্ড দিল্লুর রহমান। মুরিদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সম্পত্তি নজরে এলে সেসব দখলের জন্য গড়ে তোলেন ‘মামলাবাজ সিন্ডিকেট’। পুলিশের সহায়তায় সারাদেশে ৮০০ ভুয়া মামলা করেছে। নানা ধরণের ভুয়া মামলায় ফাঁসিয়ে জোরপূর্বক দলিল নেয়া বা জবরদখল করা হয় জমিজমা। দখলী জমিতে সারাদেশে ৭৩টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেগুলো নানা ধরণের অপকর্মে ব্যবহার করা হয়। সেসব পুরনো কাহিনী।

সমস্যাটা হলো গত ২ বছর ধরে হিন্দু ধর্মের ব্যক্তিবর্গের নামে দেশের কয়েকটি জেলার নাম পরিবর্তনে স্বোচ্চার এই রাজারবাগী। জলসা/ওরশ ছাড়াও তার মালিকানাধীন ‘দৈনিক আল ইহসান’ ও ‘মাসিক আল বাইয়্যিনাত' নামে দুটি পত্রিকা ও অনলাইন ভার্সনে এ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

এতে গোপালগঞ্জের নাম গোলাপগঞ্জ, নারায়ণগঞ্জের নাম নূরানীগঞ্জ, ঠাকুরগাঁও-এর নাম নূরগাঁও, ব্রাহ্মণবাড়িয়ার নাম আমানবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা শহরের হিন্দু ধর্মীয় নাম পরিবর্তন করে নতুন নামকরণের পক্ষে প্রচার চালিয়ে আসছেন তিনি। এতেই তেলেবেগুনে সরকারের সঙ্গে।

কারণ গত ১৪ বছরে আওয়ামী লীগের ক্ষমতার অস্তিত্ব প্রতিবেশি দেশ ভারত। ভারতীয় সরকার ও তাদের গোয়েন্দা সংস্থা'র নোটে বাংলাদেশের সংসদ, পুলিশ, প্রশাসন এবং আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদপদবী দেয়া হচ্ছে হিন্দুদের মধ্যে ভারতে যারা যোগাযোগ করছেন তাদের।
ডিজিএফআই, এনএসআই, এসবি সহ গোয়েন্দাসংস্থাগুলো এগুলো মনিটরিং করছে এবং নিয়মিত ভারতকে তথ্য প্রদাণসহ যোগাযোগ রাখছেন। তাদের উদ্দেশ্য আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করা। যে কারনে রাজারবাগীর হিন্দু বিরোধী প্রচারণা ভারত এবং তাদের আওয়ামী বন্ধু ভাল চোখে দেখছে না। এতে গত ২ বছর ধরে রাজারবাগী এই ভন্ডপীরের জমিদখলের তদন্ত নিয়ে উঠপড়ে লেগেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের হাতে গড়ে নাট্যকার সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট এখন রাজারবাগে জঙ্গির গন্ধ পাচ্ছে। তারা বলছে, রাজারবাগীর মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তাদের সাথে প্রচারণার কারণে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে কেউ কেউ লোন উলফ ( জঙ্গিদের একক হামলার কৌশল) হামলা করতে পারে।
সরকার ও পুলিশ বাহিনীর প্ররোচণায় সম্প্রতি আরটিভিতে একটি প্রতিবেদন করা হয়। এর আগে একযোগে রাজারবাগীর বিরুদ্ধে নিউজ করে সরকার নিয়ন্ত্রিত মিডিয়া ও পুলিশ নিয়ন্ত্রিত সাংবাদিকেরা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×