somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়াইহাজারে মিনি কক্সবাজার এবং মেঘনা বিলাস

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিনের জন্য অথবা ৩/৪ ঘন্টার জন্য ঘুরে আসতে পারেন আড়াইহাজার - গড়েনিন একটি মেঘনা বিলাসের গল্প।

আড়াইহাজার উপজেলা - নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। ইতিহাস ঐতিজ্য আর নৈসর্গিক প্রাকৃতিক সৈন্দর্যের অপার লীলা ভরপুর শহর জুরে ।


প্রথমবার গিয়েছিলাম কৌতুল বসে (কিছু ছবি দেখে) - কিন্তু ময়ার ঝালে ধরা পরে গেলাম আরাইহাজারের। পুর শহর জুরে খুজে পাবেন মন মুগ্ধকর কিছুনা কিছু ।

মিনি কক্সবাজার বেশি দুরে নয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এর অবস্থান। একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি। অপরদিকে তীরের বিসত্মীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্তর। উপজেলার চৌদ্দারচর এলাকাটিই সবার কাছে বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গিয়েছিল আড়াইহাজার উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত চৌদ্দারচর। প্রতিটি ঈদের দিন থেকেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকে।


মিঠা পানি, শক্ত বালির বিচ... যারা আসেন ৩/৪ ঘণ্টার কমে উঠেন না পানি থেকে :)
পাশে মখমলের মত নরম ঘাস, সাথে ২.৫ কিলোমিটার কাশ বন... কয়েক হাজার ট্যুরিস্ট, সাইক্লিস্ট, বাইকারস এসে ঘুরে গেছেন, চরে ক্যাম্প করেছেন, আসছেন নিয়মিত। বর্ষা বেশি হলে চর ডুবে যাবে। আবার বর্ষা কমে গেলে দুর্দান্ত বিচ ভেসে উঠবে। এমনিতে গোছল করার জন্য দারুন একটা জায়গা। আসার আগে ফোন করে আসবেন। আরও ৫/৬ টা চর আছে। একেকটা একেকরকম সুন্দর।

চৌদ্দারচর যেভাবে যাবেন -
যাত্রাবাড়ী থেকে ডেমরা হয়ে সুলতানা কামাল সেতু পার হয়ে তারাব থেকে সিলেট রোড ধরে ভুলতা-গাউছিয়া।
অথবা - কুড়িল ফ্লাইওভারের নিচে লোকাল ভাড়ায় চালিত কার (জন প্রতি ৮০ টাকা ) ভুলতা-গাউছিয়া পর্যন্ত ।
ভুলতা-গাউছিয়া থেকে ডানে আড়াইহাজার গিয়ে খাগকান্দা ঘাটে যেতে হবে এবং বোটে চৌদ্দারচর
নিজস্য গাড়ি নিয়ে গেলে - খাগকান্দা নৌ ফারিতে গাড়ি রাখতে পারবেন নিরাপদে



বালিয়াপাড়া জমিদার বাড়ির ধ্বংসাবশেষ -
আড়াইহাজারে ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ী হলো স্থাপত্যশৈলীর অনুপম নির্দেশনা বালিয়াপাড়া জমিদার বাড়ি। স্থানীয়ভাবে বলা হয় বাইল্যাপাড়া জমিদার বাড়ি। আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই বাড়িটির অবস্থান। ঐতিহ্য বুকে ধারন করে লাল ইট ও চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়িটি এখনো কালের স্বাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।




-


-


-
Lesser whistling duck
@ Araihazar - Meghna
17/03/2016



-
Common sandpiper
@ Araihazar - Meghna
17/03/2016



Little Ringed Plover
Araihazar , 14th Apr 2016



Asian Koel (male)
Araihazar - 17/03/2016



টার্কি আর ইন্ডিয়ান ফাইটার মুরগি @ ফশিদ কাকার বাড়ি




উপজেলার দর্শনীয় স্থান

সাতগ্রাম জমিদার বাড়ীর দক্ষিনের পুকুর

কিভাবে যাওয়া যায়
ঢাকা সিলেট মহা সড়কের পুরিন্দা বাসষ্ট্যান্ড নেমে রিকসায় অথবা পায়ে হেটে সাতগ্রাম বাবুর বাড়ী যাওয়া যায়।

অবস্থান
সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

বিশনন্দী ফেরিঘাট ও মেঘনা নদী
কিভাবে যাওয়া যায়
ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের দুরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। সায়েদাবাদ থেকে সরাসরি বাসযোগে বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়। নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সিএনজিযোগে সরাসরি বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়।

অবস্থান
বিশনন্দী ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।


বালিয়াপাড়া জমিদার বাড়ী
কিভাবে যাওয়া যায়
মদনপুর থেকে ইস্থল পথে সি,এন,জি বা টেম্পু দিয়ে মাঝেরচর প্রভাকরদী ব্রিজ পার হয়ে ইদবারদী চৌরাস্তা দিয়ে পশ্চিম দিকে ৩.৫ কিলো মিটার প্রায় গেলেই দেখতে পাবেন পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ী, যেখানে বর্তমানে ইউনিয়ন ভূমী অফিস এর কার্যক্রম।
অবস্থান
বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

জমিদার আমলের অম্বিকা কুটির।
অবস্থান
দুপ্তারা

কল্যান্দী সাত গ্রাম সম্মিলিত গোরস্থান ও মাদ্রাসা
কিভাবে যাওয়া যায়
ঢাকা হতে চিটাগাং রোড হইয়া সোজা আড়াইহাজার। আড়াইহাজার বাজারের কলেজ রোড দিয়া সোজা বগাদি । বগাদি মেইন রোড হইতে কল্যান্দী বাজার, বাজারের পাশ্বে গোরস্থান ও মাদ্রাসা।
অবস্থান
কল্যান্দী , শ্রীনিবাসদী , আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

বিশনন্দী ফেরিঘাট ও মেঘনা নদী
কিভাবে যাওয়া যায়
ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের দুরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। সায়েদাবাদ থেকে সরাসরি বাসযোগে বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়। নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সিএনজিযোগে সরাসরি বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়।
অবস্থান
ইউনিয়ন: বিশনন্দী, উপজেলা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।

শ্রীনিবাসদী খেলার মাঠ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ
কিভাবে যাওয়া যায়
ঢাকা হতে মদন পুর হয়ে সোজা আড়াইহাজার বাজার, আড়াইহাজার কলেজ রোড দিয়ে বগাদী। বগাদী মেইন রোড হতে কল্যান্দী বাজার হয়ে সোজা শ্রীনিবাসদী শ্রীনিবাসদী খেলার মাঠ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।
অবস্থান
শ্রীনিবাসদী , শ্রীনিবাসদী , আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

এ ছাড়াও :

যাবার পথে রাস্তার পাশেই লতব্দি মোড়ে কাতান শাড়ীর শিল্প, গামছা শিল্প। কম দামে ভাল কাতান শাড়ি কিনতে চলে আসুন সরাসরি...।
কয়েকশ বছরের পুরানো বটগাছ।।
শদাসদি ভুইয়া বাড়ি (জমিদার বাড়ি)
আড়াইহাজার চৌধুরী পাড়া রাজ বাড়ি ( ছোট, ভাঙ্গা কিন্তু দারুন)
নদীর চারপাশে আরও ৫/৬ টা চর, একেকটার একেক রুপ।
দারুন সব গ্রামীণ রাস্তা, সাইক্লিস্ট, বাইকার দের জন্য বেস্ট... রিকশা নিয়ে শুধু ঘুরতেই মন চাইবে।
মিনি আলু, ডাল পুরি, সিঙ্গারা আর সেন্ট্রাল এর জামাই এর মালাই চা।

আড়াইহাজার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন -
Shahinoor Araihazari (01611252500) ভাইয়ের সাথে Shahinoor Araihazari - FB



আড়াইহাজারে তোলা আরো কিছু ছবি





সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×