ঝুলে আছে কাঁচা টাকা
০৪ ঠা জুন, ২০০৬ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টু্যরিস্ট স্পটগুলোতে বিশেষ ধরনের কিছু পর্যটকদের বিনোদন দিতে থাকে নানারকম জুয়ার ব্যবস্থা। সবসময় তা যে লাসভেগাসের মত ক্যাসিনো পর্যায়ের হয় তা না। অনেক সময় খুব অল্প টাকায় খেলা যায় সেরকম ব্যবস্থাই থাকে। জুয়ার চেয়ে সহজ বিনোদনই থাকে লক্ষ। ঢাকা শহরে মিনি বাজার বা বিভিন্ন প্রদর্শনী বা মেলাতে যেমন বিভিন্ন খেলা সাথে থাকে বড় পুরষ্কারের লোভ। ইউকে-র সব সৈকত-শহরগুলোতে একেবারে সমুদ্র সৈকতে এরকম আয়োজন দেখা যায়। বোর্নমাউথও ব্যতিক্রম না। অস্থায়ী তাঁবুরমত একটা ঘরের ভেতরে আলো ঝলমলে অবস্থা। সপরিবারে লোকজন ঢোকে এতে। যদি কিছু কাঁচা টাকা পাওয়া যায়। সবচে জনপ্রিয় হলো কাঁচা টাকা ঝুলে থাকার মেশিন। চ্যাপ্টা একটা স্টিলের পাতে পয়সা ঝুলে আছে। মেশিনটি নড়ছে। উপরে ফুটো আছে যে জায়গা দিয়ে পয়সা ভেতরে ফেলা যায়। দেখে মনে হয় আর একটা পয়সা ফেললেন হুড়মুড় করে অনেক পয়সা নীচে পড়বে। কিন্তু বাসত্দবে তা হয় না। পয়সাগুলো একটার নীচে একটা ঢুকে যায়। বিপদজনকভাবে ঝুলে থাকে আর জুয়াড়ির মনে আশার দোলা দেয়।
ছোট্ট ক্রেন দিয়ে বাঙ্রে ভেতর থেকে পছন্দের পুতুল তুলে নেয়ার খেলা আছে। আছে সস্নট মেশিন। হাতলটা টান দিলে যদি একইরকমের ছবি আসে তাহলে ঝুর ঝুর করে পড়বে পয়সা। আহা কখনও নিজের ভাগ্যে ঘটতে দেখিনি। ছোট ছোট শিশুরাও খেলে মায়েদের সাথে। কাঠের ঘোড়ার দৌড়ে দেখলাম একটি শিশু চিৎকার করে যাচ্ছে ফাইভ ফাইভ বলে। কিন্তু জিতলো দু'নম্বর ঘোড়া। আসলে বিষয়টাই দু'নম্বরি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা...
...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন