somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও মানবতার মিছিলে সবাইকে নেতা মানায় না

৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেবানন নিয়ে একদা খুনী, ধর্ষক ও নির্যাতনকারীদের আহাজারির ভন্ডামি দেখে আপনার যে কষ্ট হচ্ছে তা যেকোনো বিবেকবান বাঙালিই বুঝতে পারবে অরূপ। আলবদরের হাতে খুন হয়ে যাওয়া বুদ্ধিজীবির সন্তানই শুধু বুঝতে পারবে নিজামীর গাড়িতে বাংলাদেশের পতাকা উড়তে দেখলে বুকের কোথায় লাগে। যারা লুঙ্গি খুলে লিঙ্গ দেখে ধর্মের পরীক্ষা নিয়ে থাকে তাদের মুখে ধর্ম ও মানবতার কথা শুনলে শরীর রি রি করে ওঠে, তাও ঠিক অরূপ।

ভন্ডদের মুখ থেকে উঠে আসা শুভ্রবাণীতে কে বিশ্বাস করে? পৃথিবীজুড়ে মনগড়া ধর্মের বিভেদ তৈরি করে সেই ধর্মের নামে একপক্ষ হত্যা করছে অন্যপক্ষকে। সন্ত্রাসী সংগঠন হোক, রাষ্ট্রহোক, স্বাধীনতাকামী গোষ্ঠী হোক, সবার হত্যা পরিকল্পনায় ধর্মের রং চড়িয়ে বিশ্বব্যাপী জিইয়ে রাখা হয়েছে রক্তলোলুপ সব ধর্মের এক অসুস্থ সিস্টেম। তার ফায়দা তুলে কিছু লোক। আর সাধারণ নিযুত কোটি বিশ্বাসী লোক হয় তাদের পাশার গুঁটি। সুমন সেকথাগুলো সুন্দর করে বলেছেন।

ইসলামের পাকিস্তান অখন্ড রাখার নামে, ইসলাম জিন্দা রাখার নামে, হিন্দু-ভারত সব দখল করে নিল হুজুগ তোলে, পাকিস্তানী আর্মি এনে ধর্ষণ করে এদেশের হিন্দু রমণীদের গর্ভে মুসলমান সন্তান জন্ম দিয়ে দেশটিকে পূর্ণাঙ্গ মুসলিম বানানোর পরিকল্পনা করে কিভাবে একটি দেশের ধর্মবিশ্বাসী নিরীহ মানুষদের উপর বর্বরতা চালানো হয়েছে তাতো আমরা জানি। মুসলিম বিশ্বের বড় নেতারা তখন সেইসব বর্বরদের পাশেই ছিল। কারণ তাদের প্রভু যুক্তরাষ্ট্রও ছিল যে।

সেই মুসলিম বিশ্বের নেতারা এইবারও নিন্দা প্রস্তাব আনতে পারেনি ইসরাইলের বিরুদ্ধে। এই উম্মাহ যে কী স্বার্থের ধান্ধায় ঘুরে তা শুধু তারাই বুঝে না যাদের ঘিলু অন্য কোথাও বন্ধক।

এই ধৃষ্টতা, এই ভন্ডামি আপনার বিবেককে নাড়া দেবে তাই তো স্বাভাবিক অরূপ। আপনার এই বোধকে আমি শ্রদ্ধা জানাই। এখনও যে বিবেকসম্পন্ন মানুষ ভন্ডদের কাতারে গিয়ে না দাঁড়িয়ে প্রতিবাদ করে তার উদাহরণ দেখিয়ে দেয়ায় আপনাকে অভিনন্দন।

আপনি খুব সংবেদনশীল। সেকারণেই মেজাজ চড়ে গেছে বলে আস্তমেয়েকে আপনি যে কটুক্তি করেছেন তা আপনি পরে প্রত্যাহার করবেন বা তার কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইবেন এটা আমি অনুমান করি, আশাও করি।

কিন্তু আপনার এই উত্তেজনার সময়ে করা মন্তব্য নিয়ে কিছু ব্লগার নিশ্চয়ই জোর আপত্তি তুলবেন। তারা আপনার গায়ে কাঁদা মাখানোর চেষ্টা করবে, এও স্বাভাবিক। কারণ স্বাধীনতার পক্ষে ও ধর্ষক-খুনি-হত্যাকারীদের বিপক্ষে আপনি সোচ্চার। আপনার চরিত্রহানির চেষ্টা তারা করবেই। সুতরাং অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি আমি আপনাকে আরেকটু সাহসী ও দৃঢ় হতে বলবো আর অনুরোধ করবে সতীর্থ ব্লগারদের প্রতি আরেকটু ক্ষমাসুন্দর আচরণ করতে। অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×