somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইপডঃ ঈশ্বর না শয়তানের প্রতীক

১২ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবসায় ভাটা পড়লে সব মুদিই টের পায়। ভোটার কমে গেলে নিরূপায় হয়ে পড়ে রাজনীতিবিদ। পূজারী কমতে থাকলে ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন হয় পুরোহিত।
অর্থনৈতিক বিষয়টা বাদ দিলেও মনের শান্তি নষ্ট হওয়াটাও ক্ষুদ্ধ হয়ে ওঠার একটি কারণ হতে পারে। বিশ্বাসের অধোগতিতে বিরক্ত হন ধর্মীয় নেতারা।

তেমনি ক্ষুদ্ধ ঈশ্বরপুত্রের ধর্মের অনুসারী পোপ ষোড়শ বেনেডিক্ট। তিনি ক্ষুদ্ধ নানা রকম গানের যন্ত্রের উপর। এমপিথ্রির জনপ্রিয়তায় এখন অসংখ্য মানুষের কানের কাছে গান। আইপড এক্ষেত্রে পছন্দের শীর্ষে। কানের কাছে গান বাজলে ঈশ্বরের কথা তো তার কানে ঢুকবে না। সুতরাং বেনেডিক্ট বিরক্ত। তিনি বিরক্ত গানের যন্ত্রের উপর। তিনি বিরক্ত ইন্টারনেটের উপর। (খ্রিস্টানরা তাদের ধর্মব্যাখ্যা থেকে শয়তান বা ইবলিসকে লুকিয়ে ফেলেছে। এখন ইবলিসের কথা তারা আর তোলে না। নতুবা বেনেডিক্ট এসব যন্ত্রপাতিকে শয়তানের আবিষ্কার বলেই ঘোষণা দিতেন।) ধর্মীয় নেতারা কথা বলেন না বাণী দেন। তবে তারা আগের মত হিংসাত্মক কথা বলেন কম। উৎসাহই দেন। এ উপলক্ষে বেনেডিক্টের অমোঘ বাণীর সারমর্ম হচ্ছে: Tune in to iGod not an iPod।

ঈশ্বর বদলে যায়। আইপডও কারো কারো কাছে সিম্বল বা প্রতীক। ঈশ্বরপুত্রের পিতা-ঈশ্বরেও মানুষ বেশিদিন আস্থা রাখেনি। যাদের বিরুদ্ধে ঈশ্বরপুত্র লড়ছিলেন তারাই ছিনতাই করে নিয়ে যায় তার ঈশ্বর-চেতনা। জন্ম হয় রোমান ক্যাথলিক। ক্যাথলিকদের পোপের হুংকারে আর নিয়ন্ত্রণে যখন সাধারণ বিশ্বাসীরা শ্বাস নিতে পারছে না, তখন বিদ্রোহ করলেন জামার্নির এক যাজক মার্টিন লুথার (1483-1546)। জন্ম হলো প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান ধর্ম। এরকম উদাহরণ ইতিহাসে আরো আছে। আমাদের বাসভূমিতে আছেন চৈতন্যদেব। সে কথা থাক। নতুন পোপ বেনেডিক্টের নয়াবাণীতে আসি।

বেনেডিক্ট বলেছেন, বিজ্ঞান আমাদের জীবনকে উন্নত করেছে। কিন্তু একধরনের যুক্তিকে সামনে নিয়ে এসেছে যা মানুষের দৃষ্টিসীমানা থেকে ঈশ্বরকে বিতাড়িত করে দেয়। বিজ্ঞান এমনভাবে কথাগুলো বলে যাতে মনে হয়, এটাই সর্বশ্রেষ্ঠ যুক্তি।

বেনেডিক্ট সব ধর্মগুরুদের মনের কথাই বলেছেন নিশ্চয়ই। হারুন ইয়াহিয়া নিশ্চয়ই একথাগুলোকেই আরবিতে বলে নতুন সিডি বের করবে।

নিজের জন্মভূমি জার্মানিতে বেড়াতে এসেছেন বেনেডিক্ট। সেখানে লোকজন তাকে সম্বর্ধনা দিয়েছে। আবার কিছু লোক তার ঘরের জানালায় পেইন্ট বল (রং ভর্তি বেলুন) ছুঁড়ে মেরেছে। (প্রশ্ন: এই লোকদের কানে কি আইপড ছিল? ওরা ঈশ্বরের কথা শুনতে পায় না?)

শুরুতে যেকথা বলেছিলাম। বিক্রিতে ভাটা টের পায় মুদি। পোপের এত কথার কারণ জার্মানির চার্চে হাজিরার নিম্নগতি। প্রচন্ড সেকু্যলার হয়ে উঠছে জার্মান সমাজ। প্রতিবছর প্রায় 100,000 লোক চার্চ ছাড়ছে জার্মানিতে। ঈশ্বরপুত্রের ধর্মনেতাদের চিন্তিত হওয়ারই কথা।


খবরটি পাবেন এখানে..http://washingtontimes.com/culture/20060910-114751-6344r.htm
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×