somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিনিভার জলরং-2

২২ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিনিভা লেকের ওপারে পাহাড়ি এলাকায় হচ্ছে পুরনো জিনিভা শহর। সিঁড়ি ভেঙ্গে নানা কসরত করে পুরনো শহরের একটা রেস্টুরেন্টে ঢুকলাম খাবারের খোঁজে। সবকিছুরই দাম এখানে একটু বেশি। লন্ডনের চেয়েও বেশি। তবে আমাদের পাশের টেবিলে রাখা রম্নটির টুকরোগুলো নিশ্চিনত্দে খাচ্ছিল কয়েকটি চড়ুই। ওদের নিশ্চিনত্দভাব দেখে বুঝলাম এদেশে পাখির দিকে কেউ ঢিল ছোঁড়ে না। সেরকম কোনো আতংক বা সতর্কতা ওদের আচরণে দেখা গেল না।

জিনিভা শহর তেমন বড় নয়, পুরনো শহরটা আরো ছোট। সেখান থেকে আমরা ফিরে আসলাম নতুন শহরে টু্যরিস্টদের প্রিয় জায়গাগুলোয়। খুব সুন্দর করে বড় বড় কাঁচের জানালায় সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সুইস পণ্য। 150 বছর ধরে পর্যটন ব্যবসা করে খাচ্ছে ওরা। সুতরাং কাজটা ওরা ভালোই জানে। সুইস পণ্য বলতে অবশ্য অল্প কয়েকটা জিনিস; ঘড়ি, চাকু আর চকলেট। ঘুরে ফিরে শহর জুড়ে শুধু এগুলোরই দোকান। বিভিন্ন আকারের আকর্ষণীয় সব ঘড়ি দিয়ে সাজানো দোকানের জানালা। সুইজারল্যান্ডের কৃষকরা নাকি হাতে কাজ না থাকলে ঘড়ি বানায়। তবে ওরা বানায় শুধু দামী আর বিলাসী ঘড়ি। সবচে' বিখ্যাত হয়েছিলো তাদের কুক্কু ঘড়ি (সেই যে ঘন্টা বাজার সময় হলে কাঠের ঘর (শ্যালে) থেকে কোকিল বের হয়ে এসে ডাকে)। সু্যভেনির শপে এই কুক্কু ঘড়ির রমরমা ভাব। ঐশ্বরিয়া রায়-ও মায়াবী তাকিয়ে থাকে জানালায় ঘড়ি নিয়ে। এক মার্কেটে রাত নয়টায় দেখলাম বিভিন্ন সুর-মূচ্র্ছনায় বেজে উঠলো একটি ঘড়ি। তাতে একদল পুতুল সৈন্য মার্চপাস্ট করে ঘড়ির একদিক থেকে আরেক দিকে যাচ্ছে (ছবি দেখুন)। আমাদের সাথে ভিড় করে আরো কিছু পর্যটক এটা দেখলেন।

শহর দেখার কিছু নেই। তাছাড়া হাতে আছে সুইস পাস। তাই ঠিক করলাম কাল রওয়ানা দেব ইন্টারলেকেনের দিকে। সুইজারল্যান্ডের সব সৌন্দর্য নাকি ওখানে। দুটি লেকের মাঝামাঝি জায়গা ইন্টারলেকেন। আর ওখান থেকেই যাওয়া যায় সব টপ অব দ্য ইউরোপে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

×